আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ক‌্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলি, নিহত ১

ক‌্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে গুলি, নিহত ১

ক‌্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলার মধ্যেই গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
 
স্থানীয় সময় দুপুর ২টার দিকে লস এঞ্জেলেস থেকে প্রায় ২৫ মাইল দূরে আজুসা শহরের একটি ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তির বয়স প্রায় ৭০। আহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছে।
 
রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলির ঘটনার পর ওই ভোটকেন্দ্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের ভোটগ্রহণ শুরু হয়।
 
এদিকে সিএনএন জানিয়েছে, ভোটগ্রহণের মাঝপর্যায়ে দুপুর ২টার দিকে মেমোরিয়াল পার্ক নর্থ রিক্রিয়েশন সেন্টারের কাছাকাছি ভোটকেন্দ্রের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত‌্যু হয়।
 
কী কারণে সেখানে এ গোলাগুলি এবং এর সঙ্গে কে বা কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনের সঙ্গে এ গোলাগুলি সম্পর্ক আছে কি না, সেটিও জানা যায়নি। তবে সেখানে সন্দেহভাজন এক নারীকে রাইফেল বহন করতে দেখা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত