আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পেনসিলভানিয়ায় দুই পুলিশ গুলিবিদ্ধ

পেনসিলভানিয়ায় দুই পুলিশ গুলিবিদ্ধ

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যাননসবার্গে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডব্লিউজেপিএ নামে একটি স্থানীয় রেডিও।

বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। ট্রাম্পবিরোধী এ বিক্ষোভ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সিয়াটলে বিক্ষোভ চলাকালে বন্দুকধারীদের হামলায় পাঁচজন আহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সর্বশেষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ক্যাননসবার্গের মেয়র ডেভ রোহম জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আহতদের একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অপরজনের অবস্থা জানা যায়নি। হামলাকারী সন্দেহভাজনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বন্দুকধারীর এ হামলার সঙ্গে ট্রাম্পবিরোধী বিক্ষোভের কোনো সংশ্লিষ্টতা আছে কি-না তা জানা যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত