আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে শিশু আত্মঘাতী হামলাকারী কেড়ে নিলো ৪৫ প্রাণ

পাকিস্তানে শিশু আত্মঘাতী হামলাকারী কেড়ে নিলো ৪৫ প্রাণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সুফি মুসলিমদের একটি মাজারে ১৪ বছর বয়সী এক শিশু আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে অন্তত ৪৫ জন নিহত ও আরো শতাধিক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে বেলুচিস্তানের প্রত্যন্ত অঞ্চলের ওই মাজারে ধামাল নৃত্য চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ১৪ বছর বয়সী এক শিশু অাত্মঘাতী হামলা চালিয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শারফরাজ আহমেদ বুগতি ডন নিউজকে বলেন, খুজদার জেলার শাহ নুরানি মাজারে বিস্ফোরণে ৪৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণে বিদেশিরা জড়িত থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এদিকে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বেলুচিস্তানের মাজারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

মাজারের তত্ত্বাবধায়ক নওয়াজ আলি রয়টার্সকে বলেন, প্রত্যেক দিন সন্ধ্যায় সেখানে ধর্মীয় ধামাল সংগীতের আসর বসে। মাজারে অনেক মানুষ আসেন।

করাচির বন্দর নগরী থেকে ১০০ কিলোমিটার উত্তরে বেলুচিস্তান প্রদেশে খুজদার জেলায় ওই মাজারটি অবস্থিত। শতাধিক আহত মানুষকে করাচির বিভিন্ন হাসপাতালে নেয়া হচ্ছে। বেলুচিস্তানের সরকারি এক কর্মকর্তা বলেন, নিকটবর্তী শহরগুলো থেকে অন্তত ২৫টি ও করাচি থেকে ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। প্রদেশের মুখ্যমন্ত্রী বুগতি উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসার জন্য করাচি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় পুলিশ দেশটির আরেক জাতীয় দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, বেলুচিস্তানের ওই মাজারে ১৪ বছর বয়সী আত্মঘাতী এক শিশু হামলা চালিয়েছে।

এদিকে, মাজারে বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একইসঙ্গে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত