আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বেশি দিন টিকবেন না ট্রাম্প : মার্কিন ইতিহাসবিদ

বেশি দিন টিকবেন না ট্রাম্প : মার্কিন ইতিহাসবিদ

ভোটে জিতে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেশিদিন টিকবেন না তিনি। নব-নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এমন মন্তব্য করেছেন মার্কিন ইতিহাসবিদ অধ্যাপক অ্যালান লিটম্যান।

তার মতে, ‘নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত, একথা আগেই বলেছিলাম। তবে ক্ষমতায় এলেও বেশিদিন টিকবেন না তিনি। কারণ ট্রাম্পকে প্রেসিডেন্ট করা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই মতভেদ রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে একজন রক্ষণশীল, নিয়ন্ত্রণযোগ্য লোকই পছন্দ তাদের। সেক্ষেত্রে ট্রাম্প একেবারেই বেমানান। ওকে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত কিছুদিনের মধ্যেই রিপাবলিকানদের সেই সুযোগ করে দেবেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করে বসবেন। ফলে রাজদ্রোহের অভিযোগ তুলে তাকে সরিয়ে দিতে পারবেন রিপাবলিকানরা।’

নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তার সমর্থকের সংখ্যাও ট্রাম্পের চেয়ে বেশি ছিল। আর এসব কারণে হিলারি জয়ী হবেন এমনটাই নিশ্চিত ছিল সবাই।

সেসময় ট্রাম্পের জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অধ্যাপক অ্যালান লিটম্যান। হয়েছেও তাই। কিন্তু ট্রাম্প জেতার পর থেকেই পুরো দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। অধ্যাপক লিটম্যান ছাড়াও ইউনিভার্সিটি অফ উটাহের আইন বিভাগের অধ্যাপক লুইস পিটারসন জানিয়েছেন ট্রাম্পকে সরিয়ে দেওয়া যেতে পারে।

এখনও পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্টকে দেশদ্রোহের দায়ে সাজা কাটতে হয়নি বা ক্ষমতা থেকে সরে যেতে হয়নি। সাবেক দুই প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও মার্কিন সিনেটে রেহাই পেয়ে যান তারা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইস্তফা দিয়েছিলেন রিচার্ড নিক্সন। ট্রাম্প কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত