আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্প টাওয়ারের সামনে অভিবাসীদের বিক্ষোভ

ট্রাম্প টাওয়ারের সামনে অভিবাসীদের বিক্ষোভ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশ থেকে অবৈধ অভিবাসীদেরকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে দেশটিতে বসবাসকারী হাজার হাজার অভিবাসী ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

এর আগে, নির্বাচনের পর প্রথমবারের মতো দেশটির প্রভাবশালী টেলিভিশন সিবিএসের সিক্সটি মিনিট প্রোগ্রামে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর খুব শিগগিরই ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার অভিবাসী দেশটির ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করছেন। এ সময় অনেকের হাতে ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া প্রতিবাদকারীদের অনেকেই গিটার হাতে প্রতিবাদী গান পরিবেশন করছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিবিএসে ট্রাম্পের ওই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এতে জোর দিয়ে ট্রাম্প বলেন, তার নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ ছিল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে প্রাচীর নির্মাণ করা। নির্বাচনী প্রচারণার সময় সদ্যনির্বাচিত এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে মেক্সিকোর নাগরিকদের প্রবেশ ঠেকাতে সীমান্তে প্রাচীর নির্মাণের অঙ্গীকার করেন। সে সময় প্রতিবেশি দেশ মেক্সিকোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছিলেন, তারা ধর্ষক ও অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।

সিক্সটি মিনিট প্রোগ্রামে ট্রাম্প বলেন, দায়িত্ব গ্রহণের পর শিগগিরই তিনি ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন। তিনি বলেন, আমরা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি তারা হলেন; যারা অপরাধী এবং যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড রয়েছে, কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য অথবা মাদক ব্যবসায়ী, প্রচুর সংখ্যক এমন মানুষ রয়েছে, সম্ভবত ২০ লাখ এমনকি তা ৩০ লাখও হতে পারে- আমরা তাদেরকে দেশ থেকে বের করে দিতে যাচ্ছি অথবা কারাবন্দি করতে যাচ্ছি।

নবনির্বাচিত প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অভিবাসীদের বিক্ষোভ লাইভ সম্প্রচার করেছে। এতে অনেকের হাতে প্ল্যাকার্ডে দেখা যায়, মিস্টার ট্রাম্প; আমাদের সঙ্গে উপহাস করবেন না; ঘৃণা আমাদের মহান করতে পারে না, আমরা এখানে বসবাসের জন্য এসেছি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত