আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সব শরণার্থীকে আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

সব শরণার্থীকে আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি বিশ্বের সব শরণার্থীকে তার দেশে আশ্রয় দেবেন। পশ্চিমারা যেন শরণার্থীদের তার দেশে পাঠিয়ে দেয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

২০১৫ সালে বিশ্বে ১৮ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে শত শত লোক সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এসব শরণার্থীদের আশ্রয় দিতে নারাজ। স্থল সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ইউরোপের অনেক দেশই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে।

ফিলিপাইনের জনসংখ্যা প্রায় ১০ কোটি। কিন্তু দেশটিতে দারিদ্রতার হার অনেক বেশি।

দুতের্তে বলেন, ‘আমি বলছি, তাদেরকে পাঠিয়ে দিন। আমরা তাদেরকে গ্রহণ করব। আমরা তাদের সবাইকে আশ্রয় দেব। তারাতো মানুষ।’

তবে শরণার্থীরা এলে তাদের আবাসন ও কর্মসংস্থান কিভাবে করা হবে সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।

দুতের্তে বলেন, তারা সবসময় এখানে আসতে পারবে। আমার দেশ কানায় কানায় পূর্ণ না হওয়া পর্যন্ত তাদেরকে আমি স্বাগত জানাব।’

পশ্চিমাদের সম্পর্কে তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো অনেক মানবাধিকারের কথা বলে। কিন্তু তারা হঠাৎ করেই তাদের মত পাল্টায় এবং না বলে দেয়।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত