আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পরাজয়ের পর বাড়ি থেকেও বের হতে চাননি হিলারি

পরাজয়ের পর বাড়ি থেকেও বের হতে চাননি হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর হিলারি ক্লিনটনের মনের অবস্থা কেমন ছিল সেটি তিনি প্রকাশ করেছেন নির্বাচনের ফলাফলের প্রায় এক সপ্তাহ পর।

ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন পরাজয়ের পর হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি।

“নিজেকে গুটিয়ে নিতে চাইছিলাম। মনে হচ্ছিল কোনো বইয়ের মধ্যে ডুবে থেকে জীবন কাটিয়ে দেই। বাড়ি থেকে আর বের হবো না”-বলেন মিসেস ক্লিনটন।

আমেরিকায় স্থানীয় সময় বুধবার রাতে শিশুদের এক দাতব্য সংস্থার অনুষ্ঠানে নিজের মনের অবস্থা এভাবে তুলে ধরেন হিলারি।
তবে আমেরিকানদের উদ্দেশ্য করে তিনি বলেছেন- নিজেদের মূল্যবোধের জন্য লড়াই করে যেতে হবে, ‘হতাশ হয়ে হাল ছেড়ে দিলে চলবে না’।

নির্বাচনে হিলারি ক্লিনটন বেশি ভোট পেলেও ইলেক্টোরাল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

চিলড্রেনস ডিফেন্ড ফান্ড নামের ওই সংস্থায় বক্তৃতা দেয়ার সময় মিসেস ক্লিনটন “আমার জন্য এখানে আসাটা এতটা সহজ ছিল না। আমি এটাও জানি নির্বাচনের ফলের কারণে অনেকেই আপনারা গভীরভাবে হতাশ হয়েছেন। আমিও হতাশ হয়েছি, কতাটা হতাশ হয়েছি তা ঠিকভাবে বুঝাতেও পারবো না”।

“আমি জানি, এটা সহজ নয়। গত এক সপ্তাহে অনেকেই ভেবেছে এই আমেরিকা আর আগের মতো আছে কিনা”-বলেন হিলারি ক্লিনটন।

তিনি যখন এসব কথা বলছিলেন তখন ওই রুমে এক ধরনের আলোড়ন উঠলো – জানাচ্ছেন বিবিসির সংবাদদাতা লরা বিকার।
সংবাদদাতা আরো জানাচ্ছেন, হিলারি যখন আমেরিকানদের আশা নিয়ে বাস করতে বললেন তখন যেন সেই কলকল ধ্বনি আরো বেড়ে গেল।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা দেখেননি বিবিসি সংবাদদাতা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত