আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মোজাম্বিকে তেলবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৭৩

মোজাম্বিকে তেলবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৭৩

মোজাম্বিকে জ্বালানি তেল বোঝাই একটি ট্রাক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। দেশটির সীমান্তবর্তী টেট প্রদেশের ক্যাপহিরিদজ্যাং গ্রামে স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সূত্র বিবিসি।

সরকারি ওই বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় লোকজন ওই ট্রাক থেকে পেট্রোল নেওয়ার চেষ্টা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি সূত্র বলছে, দুর্ঘটনার পর ট্রাক থেকে জ্বালানি তেল বের করার চেষ্টা করেছিল স্থানীয়রা।

দুর্ঘটনা নিয়ে তদন্ত হবে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসেস। তিনি বলেন, এমনও হতে পারে স্থানীয় লোকজন জ্বালানি তেল বা পেট্রোল নেওয়ার জন্য ট্রাকে ‘হামলা’ চালিয়েছিল।

উদ্ধারকাজ পরিদর্শনে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী শুক্রবার সেখানে যাওয়ার কথা রয়েছে। সেখানে তারা ঘটনার তদন্তও চালাবেন।

বন্দরনগরী বেইরা থেকে জ্বালানি তেল নিয়ে ট্রাকটি আসছিল।

বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিক। দেশটির জনসংখ্যা দুই কোটি ৪০ লাখ। এদের বেশির ভাগই দারিদ্র্যসীমার নিচে বাস করে।

১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীন হয় মোজাম্বিক। ১৬ বছর ধরে গৃহযুদ্ধ চলে দেশটিতে। ১৯৯২ সালে ওই গৃহযুদ্ধ শেষ হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত