আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তিন হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে চীন

তিন হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে চীন

মিয়ামারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে তিন হাজার রোহিঙ্গা মুসলিম চীনে ঢুকে পড়েছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সেদেশে ঢুকে পড়া তিন হাজার শরণার্থীর আশ্রয়ের ব্যবস্থা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বেইজিংয়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

চীনে ঢুকে পড়াদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত অনেক রোহিঙ্গা রয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, যারা আশ্রয় চেয়েছেন তাদের যথাযথ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চীন সীমান্তের সঙ্গে মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশের নিরাপত্তা চৌকিতে গত রোববার জাতিগত বিদ্রোহী গোষ্ঠী সশস্ত্র হামলা চালায়।

মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল নিউ লাইট বলছে, মুসে ও কুটকাই শহরের সেনা চৌকি, পুলিশ স্টেশন ও একটি ব্যবসা কেন্দ্রে ওই হামলায় ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক সেনা, তিন পুলিশ, স্থানীয় এক নিরাপত্তা কর্মী ও তিন বেসামরিক নাগরিক ছিল।

গ্লোবাল নিউ লাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, তাং ন্যাশনাল রিবারেশন আর্মি ও দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ওই হামলায় জড়িত। বেশ কয়েকটি গ্রুপ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। তারা বলছে, সরকারি অভিযানের প্রতিশোধ নিতে তারা ওই হামলা চালিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের কাচিন বিদ্রোহী গোষ্ঠী ২০১১ সাল থেকে সরকারের সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে। দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি চীনের জাতিগত চাইনিজ কোকাং মাইনোরিটি গোষ্ঠীর অনুসারী। এই গোষ্ঠীটিও সরকার বিরোধী লড়াই চালিয়ে আসছে। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত