আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে কঠোর ব্যবস্থা : ইরান

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে কঠোর ব্যবস্থা : ইরান

আগামী মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ নতুন করে যুক্তরাষ্ট্র আরও ১০ বছর বাড়ালে কঠোর জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি।

বুধবার বাসিজ ইসলামি স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের একটি অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বেশ কয়েকবার পরামণু চুক্তি লঙ্ঘন করেছে। সর্বশেষ তারা নিষেধাজ্ঞার মেয়াদ ১০ বছর বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। এটি ঘটলে তা নিশ্চিতভাবেই পরমাণু চুক্তি (জেসিপিওএ) লঙ্ঘন করা হবে। তাদের অবশ্যই জানা উচিৎ ইরানও এর প্রতিক্রিয়া জানাবে।’

তিনি বলেন, ‘জেসিপিওএকে ইরানের জনগণের ওপর চাপ প্রয়োগের অস্ত্র বানানো উচিৎ নয়।’

গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু চুক্তি সই করে। চুক্তির শর্তানুযায়ী, ইরান আগামী ১০ বছরের জন্য তাদের পরমাণু প্রকল্পের কাজ সীমিত করলে দেশটির ওপর থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ শেষ হয়ে যাবে।গত সপ্তাহে মার্কিন কংগ্রেস এই আইনের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর জন্য অনুমোদন দিয়েছে। তবে বিলটি এখনও সিনেটে পাস হওয়ার অপেক্ষায় আছে । প্রেসিডেন্ট বরাক ওবামা অনুমোদন করলেই কেবল এটি আইনে পরিণত হবে। ওয়াশিংটন বলছে, এই নিষেধাজ্ঞার সঙ্গে পরমাণু চুক্তির কোনো সম্পর্ক নেই। তবে ইরানের দাবি, এটি চুক্তির প্রাণশক্তির বিরোধী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত