আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ফিলিপাইনে ছয় ব্যাংকারের বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ফিলিপাইনে ছয় ব্যাংকারের বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ায় ফিলিপাইনের ছয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরর পক্রিয়া শুরু হয়েছে। বুধবার দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কমিশন (এএমএলসি) এ তথ্য জানিয়েছে।

এসব কর্মকর্তার বিরুদ্ধে ‘অনৈতিক কর্মকাণ্ড দেখেও স্বেচ্ছায় না দেখার’ অভিযোগ আনা হয়েছে।

৯৭ পৃষ্ঠার ওই অভিযোগপত্রটি গত ১৮ নভেম্বর ফিলিপাইনের বিচার মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এতে রিজল কমার্শিয়াল ব্যাংকের প্রাক্তন ট্রেজারার রাউল তান, খুচরা ব্যাংকিং বিভাগের তিন কর্মকর্তা এবং যে শাখা থেকে টাকা উত্তোলন করা হয়েছে অর্থাৎ মাকাতি সিটি শাখার দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই কর্মকর্তাদের সন্দেহভাজন বিষয়গুলো দেখা উচিৎ ছিল এবং দ্রুত এ বিষয়ে তাদের হস্তক্ষেপ করা উচিৎ ছিল।

গত ফেব্রুয়ারিতে হ্যাকাররা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে আরসিবিসির মাকাতি সিটি শাখার চারটি অ্যাকাউন্টে জমা করতে সক্ষম হয়। সেখান থেকে ওই অর্থ হ্যাকাররা ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় উত্তোলন করে নেয়। এ ঘটনার পর আরসিবিসির তৎকালীন প্রেসিডেন্ট লরেঞ্জো ভি তান পদত্যাগ করেন।

এএমএলসি তাদের অভিযোগপত্রে বলেছে, আরসিবিসির এসব কর্মকর্তা ও কর্মচারী সন্দেহজনক চারটি অ্যাকাউন্টের লেনদেন সহজ করে দিয়েছেন। তারা এসব অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত ও প্রয়োজনীয় অনুসন্ধান করেননি।

আরসিবিসি অবশ্য দাবি করেছে তাদের কর্মকর্তারা নির্দোষ। মঙ্গলবার সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ আমরা আত্মবিশ্বাসী যে আরসিবিসির কর্মকর্তাদের বিরুদ্ধে যে মামলা নথিভুক্ত করা হয়েছে তা বাতিল হয়ে যাবে।’

অবশ্য এএমএলসির দেয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে কিনা সে বিষয়ে বিচার বিভাগই সিদ্ধান্ত নেবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত