আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মোদি একজন বাজে রাজনীতিবিদ : মমতা

মোদি একজন বাজে রাজনীতিবিদ : মমতা

নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কয়েকদিন ধরেই তোপের মুখে পড়তে হচ্ছে। শুক্রবারও সংসদে এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। অন্যদিকে, এই ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলনে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ছিলেন।

শুক্রবার মোদিকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় মমতা বলেছেন, ‘এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। নরেন্দ্র মোদি অত্যন্ত বাজে একজন রাজনীতিবিদ। আর তার থেকেও একজন খারাপ প্রশাসক। তিনি মিথ্যা বলছেন। সব বিরোধী একজোট হচ্ছে আর তিনি বিভক্ত হয়ে পড়ছেন।

এদিকে, সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি বলছেন, ‘যারা প্রতিবাদ করছেন তারা নিজেদের কালো টাকা সাদা করতে পারেননি। যারা নোট বাতিলের প্রতিবাদ করছেন, সরকারের প্রস্তুতি কতটা ছিল তা নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তারা আসলে নিজেরা প্রস্তুতি নেওয়ার সময় পাননি, সমস্যাটা সেখানেই।’

হঠাৎ করেই ৫শ’ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর দেশ জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিরোধী দলগুলো। সরকার আরো প্রস্তুতি নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করলে সাধারণ মানুষের এত হয়রানি হত না বলেও উল্লেখ করেছেন অনেকেই।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত