আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

কানাডার প্রথম হিজাব পরিহিত সঞ্চালক

কানাডার প্রথম হিজাব পরিহিত সঞ্চালক

বিভিন্ন দেশে যখন ধর্ম এবং বর্ণ বিদ্বেষকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে ঠিক সে সময়ই সহিষ্ণুতার বার্তা ছড়িয়ে দিলো কানাডা। কোনো ধর্মই ছোট নয়। ধর্মীয় পোশাক যার যার ব্যক্তিগত রুচি এবং পছন্দের পরিচায়ক। আর সে কারণেই হিজাব পরে টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করার অনুমতি পেলেন জিনেলা মাসা নামের ২৯ বছর বয়সী এক মুসলিম নারী।

টুইটারে নিজের অনুভূতির কথা জানিয়ে জিনেলা লিখেছেন, ‘অবশেষে স্বপ্ন পূরণ হলো। এর আগে হিজাব পরে কেউ টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করেননি। আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এটি।’

কানাডার সিটি নিউজে কর্মরত রয়েছেন জিনেলা। গত সপ্তাহে চ্যানেলের সম্পাদক আচমকাই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব দেন তাকে। প্রথমে অবাক হলেও দক্ষতার সঙ্গেই কাজ করছেন তিনি। তারপর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে দেশের প্রথম হিজাব পরিহিতা টেলিভিশন সাংবাদিক হিসেবে ওই খবরের চ্যানেলে যোগ দিয়েছিলেন জিনেলা। মাত্র এক বছরের মধ্যেই ফের নতুন ইতিহাস গড়লেন তিনি। গত কয়েক বছর ধরে ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার জের ধরে মানুষের মনে মুসলিম ভীতি তৈরি হয়েছে।

ইসলাম এবং মুসলিম বিদ্বেষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনেকেই। বর্তমানে বর্ণ বিদ্বেষের সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সম্পর্কে জিনেলা বলেন, ‘ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী মানুষ একটি দেশের প্রেসিডেন্ট এটা ভাবলেই ভয় হয়।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত