আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের পাশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক

রোহিঙ্গাদের পাশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক

মিয়ানমারে রাখাইন প্রদেশে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আব্দুল রাজাক। রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আগামী ৪ ডিসেম্বর দেশটিতে সমাবেশের ডাক দেয়া হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ দেশটির সরকারি উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা অংশ নেবেন।

দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য নেতারাও সমাবেশে অংশগ্রহণ করবেন।

পিকেআর ও পার্টি আমানাহ নেগারাসহ (আমানাহ) দেশটির অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন আহমাদ জাহিদি। তবে এখনো সমাবেশ স্থলের নাম ঘোষণা করা হয়নি।

আহমাদ জাহিদি বলেছেন, আমরা রাজনৈতিক মতভেদ ভুলে মিয়ানমারের মুসলিমদের প্রতি নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশের জন্য একত্রিত হবো। এই ইস্যুতে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের সুযোগসহ অন্যান্য দেশের চেয়ে মালয়েশিয়া অনেক বেশি কাজ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মালয়েশিয়ার এই উপ-প্রধানমন্ত্রী বলেন, আমরা অন্য দেশকে খাটো করছি না, তবে রোহিঙ্গা ইস্যুতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। কারণ মুসলিম হিসেবে আমরা তাদের ভোগান্তি অনুভব করি।

একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনের জন্য মালয়েশিযান সোসাইটিকে আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য ওই সোসাইটি গঠন করেছে মালয়েশিয়া সরকার। আহমাদ জাহিদি বলেছেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের কাছে মালয়েশিয়া উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত