আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ব্রাজিলে ফুটবল দলবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৭৬

ব্রাজিলে ফুটবল দলবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৭৬

ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারসহ  ৮১ যাত্রীবাহী বিধ্বস্ত বিমানের ৭৬ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া ওই বিমানটি মঙ্গলবার কলম্বিয়ার মেডিলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। কলম্বিয়ার আঞ্চলিক পুলিশ কমান্ডার জোস গ্যারারদো অ্যাসেভেদো বলেছেন, বিধ্বস্ত বিমানের ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও পরে দুর্ভাগ্যবশত এদের একজনের প্রাণহানি ঘটেছে।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে বিমান বিধ্বস্তের বিষয়ে কলম্বিয়া কর্তৃপক্ষের কাছ থেকে আরো তথ্য না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হবে না।

এদিকে, ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকৃত জীবিত যাত্রীদের মধ্যে তিনজন খেলোয়াড় রয়েছে।

ফ্লাইট ট্রাকিং সেবাদানকারী সাইট ফ্লাইটরাডার২৪ টুইটারে দেয়া এক টুইটে বলেছে, গন্তব্যস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ১৫ হাজার ৫০০ ফুট ওপরে থাকাবস্থায় বিমানটির সর্বশেষ ট্রাকিং সিগনাল পাওয়া যায়।

মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলছে, ‘বিধ্বস্ত সিপি-২৯৩৩ বিমানটিতে শাপেকোয়েন্স রিয়েল ফুটবল দলের খেলোয়াড়সহ ৭২ যাত্রী ও ৯ ক্রু ছিলেন। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, প্রথমে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও পরে তা স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে সূর্যোদয়ের পর মৃতদেহ উদ্ধার করা হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত