আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মালয়েশিয়ায় ৭৬৭ অবৈধ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৭৬৭ অবৈধ বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার

নথিপত্র ছাড়া অবৈধ হয়ে পড়া বিদেশিদের মালয়েশিয়া থেকে বিতাড়নের অংশ হিসেবে স্থানীয় সময় রোববার পোর্ট ডিকসনের পাশে জিমাহ নামক স্থানে একটি নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালিয়ে ৯৩৬ জনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করে নেগ্রি সেমবিলানের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশি।

নেগ্রি সেমবিলানের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক হাফদজান হুসাইনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অবৈধ শ্রমিকদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। বাংলাদেশি ছাড়াও এর মধ্যে রয়েছে ৮০ জন পাকিস্তানি, ৫০ জন ভারতীয়, ২২ জন ইন্দোনেশীয়, ১৩ জন শ্রীলঙ্কান, তিনজন বার্মিজ এবং একজন নেপালি।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে দেশটির নিউজ স্ট্রেইটস টাইমস অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

পরিচালক হুসাইনি আরো জানিয়েছেন, বেশ কিছু অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ভুয়া নথিপত্র দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশ, নির্ধারিত মেয়াদ শেষেও সে দেশে অবস্থান- এ দুটি কারণই প্রধান।

বাংলাদেশিদের কাছে মালয়েশিয়া শ্রমবাজার হিসেবে বিশেষ গুরুত্ব পায়। কিন্তু দালালদের খপ্পরে পড়ে অথবা অবৈধভাবে সেখানে অবস্থান করে ঝুঁকিপূর্ণ নির্মাণশিল্প ও পামবাগানের কাজসহ নিম্নমানের বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশিরা।

সে দেশে জনশক্তি রপ্তানিতে আগ্রহী বাংলাদেশ সরকার। এখন প্রায় ৬ লাখ বাংলাদেশি দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তবে যাদের কাজে নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তাদের জন্য এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করে মালয়েশিয়া কর্তৃপক্ষ। যদিও এ প্রক্রিয়ায় বেশির ভাগই আগ্রহ দেখাননি।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী গ্রেপ্তারের ঘটনা নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ৯১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায়ই বাংলাদেশিদের আটকের ঘটনা ঘটে থাকে। সাজার মেয়াদ শেষে খালি হাতে ফিরতে হয় তাদের।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত