আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ওবামার চেয়ে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো হবে : রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী

ওবামার চেয়ে ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো হবে : রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক ঝালাই করতে চায় রাশিয়া। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মস্কোর সম্পর্ক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের চাইতে ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ইতালির সংবাদমাধ্যম কুরিয়ার ডেলা সেরাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘আমরা আস্থাশীল যে, বিদায় নিতে যাওয়া প্রশাসন স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ধ্বংস করে যে ভুল করেছে নতুন প্রশাসন তা করবে না।’

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি ক্ষমতায় এলে রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর কথাও বলেছিলেন।

ল্যাভরভ বলেন,  ‘নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার যে আগ্রহ প্রকাশ করেছেন স্বাভাবিকভাবে আমরা একে ইতিবাচক হিসেবেই স্বাগত জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা সবসময়  দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে সৎ ও প্রায়োগিক আলোচনার জন্য প্রস্তুত।’

এদিকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টেট অব দি ইউনিয়নের ভাষনেও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে মস্কোর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা কারো সঙ্গে বিবাদ চাই না। আমাদের এর প্রয়োজন নাই।  আমরা কখনো শত্রুতা চাইনি এবং চাই না। আমাদের বন্ধু প্রয়োজন।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত