আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে ডিজে পার্টিতে আগুন, নিহত ৯

ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে ডিজে পার্টিতে আগুন, নিহত ৯

ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে একটি ডিজে পার্টিতে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন আরও ২৫ জন। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা ওই ঘরটিতে আগুন লাগে।

আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে।

অকল্যান্ড শহরের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা ডিলোচ-রিডে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৫০ থেকে ১০০ জন ছিলেন।

অকল্যান্ডের ফ্রুইটভেল জেলায় একটি দ্বিতল ওয়‌্যারহাউজকে রূপান্তর করে সেখানে ওই রেভে (ড‌্যান্স পার্টি হল) বানানো হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, তখন সেখানে গোল্ডেন ডোনা নামের একটি ইলেকট্রিক ব‌্যান্ড দলের পরিবেশনা চলছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসা ভিডিওতে দেখা গেছে, ভবনের ছাদ ছাড়িয়ে বহু উপরে উঠে গেছে আগুনের শিখা।

ভবনটির দ্বিতীয় তলা থেকে বের হওয়ার জন‌্য ছিল একটিমাত্র কাঠের সিঁড়ি।

ডেলোশি রিড জানান, ওই ভবনের ভেতরে আগুন নেভানোর জন‌্য স্বয়ংক্রিয় কোনো পানি ছিটানোর ব‌্যবস্থা ছিল না। ফায়ার অ‌্যালার্মের কোনো শব্দও অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা শোনেননি।

ওই ওয়‌্যারহাউজে বেশ কয়েকজন শিল্পীর স্টুডিও ছিল। ভেতরে ছিল প্রচুর আসবাবপত্র, ম্যানিকিন ও বিভিন্ন সামগ্রী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত