আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান জানালেন চ্যান্সেলর

জার্মানিতে বোরকা নিষিদ্ধের আহ্বান জানালেন চ্যান্সেলর

পূর্ণ পর্দা উপযুক্ত নয় বলে মন্তব্য করে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরেকেল দেশটিতে বোরখা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ক্ষমতাসীন সিডিইউ দলের এক সম্মেলনে বোরখা নিষিদ্ধের বিষয়ে অাশ্চর্যজনকভাবে মেরকেল এ আহ্বান জানান।

তিনি বলেছেন, জার্মানিতে বোরখা পরা উপযুক্ত নয়; এটি আইন দ্বারা নিষিদ্ধ করা উচিত। গত বছরের মত জার্মানিতে শরণার্থীদের ঢলের পুনরাবৃত্তি হবে না বলে নিশ্চয়তা দিয়ে ৬২ বছর বয়সী এই রাজনীতিক এবার বোরকা নিষিদ্ধের আহ্বান জানালেন।

সম্প্রতি চতুর্থবারের মত জার্মানিতে চ্যান্সেলর পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। মেরকেল বলেছেন, তিনি জার্মানিতে পুরোপুরি বোরকা নিষিদ্ধ করবেন। জার্মান সমাজের সঙ্গে একীভূত হতে মুসলিম নারীদের জন্য বোরকা প্রতিবন্ধকতা তৈরি করছে বলে বিশ্বাস এই নেত্রীর।

গত আগস্টে দেশটির একটি গণমাধ্যমকে মেরকেল জানান, আমার মতে সম্পূর্ণরূপে আবৃত একজন নারীর জন্য জার্মানিতে নিজেকে একীভূত করার কোনো সুযোগ নেই।

শরণার্থীদের জন্য দেশের সীমান্ত উন্মুক্তকরণ নীতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেরকেল। সেপ্টেম্বরে মেরেকেল নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন দল সিডিইউ স্থানীয় নির্বাচনে হেরে যায়।

এর পরেই শরণার্থীদের বিষয়ে সীমান্তের উন্মুক্তকরণ নীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। এবার আগামী নির্বাচনের আগে বোরকা নিষিদ্ধের আহ্বান জানিয়ে ভোটারদের কাছে টানার কৌশল নিলেন ইউরোপের এই লৌহমানবী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত