আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭

ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আঘাত হানা ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড় ৯৭ জনে দাঁড়িয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির সেনাবাহিনীর প্রধান তাতাং সুলাইমানের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে বলছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তাতাং সুলাইমান টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো চার-পাঁচজন নিখোঁজ রয়েছেন; তবে তারা জীবিত আছেন কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সেনাপ্রধান বলেন, আমরা সূর্যাস্তের পূর্বে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকাজ শেষ করতে পারবো বলে আশা করছি। 

ইন্দোনেশিয়া জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরো বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত আচেহ প্রদেশে শতাধিক সেনাসদস্যসহ কয়েক হাজার উদ্ধারকর্মী মোতায়েন রয়েছে। তিনি বলেন, এক কোটি ৪৮ লাখ ইন্দোনেশীয় অথবা মোট জনসংখ্যার অর্ধেক ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাস করেন।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আচেহ প্রদেশের পরিস্থিতি পর্যালোচনার জন্য দুই সদস্যের একটি দল পাঠিয়েছেন। সংস্থাটির এক কর্মকর্তা বলেছেন, সেখানে কী প্রয়োজন সে বিষয়ে পরিষ্কার তথ্য জানাতে ঘটনাস্থলে তারা হবে আমাদের চোখ এবং কান।

জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভূমিকম্পে অন্তত দুই শতাধিক দোকানপাট, ভবন, বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আচেহ প্রদেশের অন্তত ১৪টি মসজিদ ও একটি হাসপাতাল ধসে পড়েছে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তরের রিওলিওট শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় সকাল ৫টা তিন মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার। ২০০৪ সালে আচেহ প্রদেশে সুনামির আঘাতে ১ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত