আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

দুই দশকে যুক্তরাষ্ট্রে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে

দুই দশকে যুক্তরাষ্ট্রে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে

বিগত দুই দশকে এই প্রথম যুক্তরাষ্ট্রে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর হেলথের এক গবেষণা তথ্যে দেখা গেছে, ২০১৪ সালে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু আগে ছিল ৭৬ দশমিক ৫ বছর। কিন্তু ২০১৫ সালে তা নেমে এসেছে ৭৬ দশমিক ৩ বছরে। একইভাবে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ৮১ দশমিক ৩ থেকে নেমে এসেছে ৮১ দশমিক ২ বছরে।

পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে হৃদরোগ, স্মৃতিলোপ পাওয়া এবং শিশুদের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর হার বেড়েছে।

এর আগে দেশটিতে সর্বশেষ এরকম প্রত্যাশিত গড় আয়ু কমে গিয়েছিল ১৯৯৩ সালে। সে সময় অবশ্য সেখানে এইডস নিয়ে সংকট চরমে পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়ছিল। ১৯৫০ সালে মার্কিন নাগরিকদের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৬৮ বছর।

গড় আয়ু দশমিক এক শতাংশ কমে যাওয়া মানে হচ্ছে লোকজন তাদের প্রত্যাশিত আয়ুর চেয়ে একমাস আগে মারা যাচ্ছে। এই পরিসংখ্যান নিয়ে বিশেজ্ঞরা একটু উদ্বিগ্ন। বিশেষ করে গত তিন বছরে যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় একই জায়গায় আছে, বাড়ছে না। তারপর এখন আবার কমতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে হৃদরোগেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য মানুষের ওজন বেড়ে যাওয়া এবং অর্থনৈতিক সংকটকেও দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

ওইসিডি ভুক্ত দেশগুলোর মধ্যে প্রত্যাশিত গড় আয়ুর দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান ২৮ নম্বরে। এই তালিকায় প্রথম দিকে রয়েছে চেক প্রজাতন্ত্র, চিলি এবং কোস্টারিকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে তুরস্ক, পোল্যান্ড এবং এস্তোনিয়া।

বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে। সেখানে মানুষের গড় আয়ু ৮৩ দশমিক ৭ বছর। এরপরই হচ্ছে সুইজারল্যান্ড এবং স্পেনের অবস্থান। এই দুটি দেশে মানুষের গড় আয়ু ৮৩ দশমিক ৩ বছর। গড় আয়ু সবচেয়ে কম সিয়েরা লিওনে। সেখানে মানুষের গড় আয়ু ৫০ দশমিক ১ বছর।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত