আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

জয়ললিতার মৃত্যু শোকে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০

জয়ললিতার মৃত্যু শোকে মৃতের সংখ্যা বেড়ে ৪৭০

ঘণ্টায় ঘণ্টায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এ যেন কোনও ভয়াবহ দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী ডেথ টোল। মৃত্যুমিছিল আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত রয়েছে। শনিবারই এআইএডিএমকে জানায় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার প্রয়াণে শোকাহত হয়ে মৃত্যু হয়েছে ২৮০ জনের। একদিনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হল ৪৭০। মৃতদের পরিবারপিছু ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে এআইএডিএমকে।

দিন চারেক আগে এই সংখ্যাটা জানানো হয়েছিল ৭৭। যেটা শনিবার হয় ২৮০। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল এই সংখ্যাটা বেড়ে ৪৭০-এ ঠেকেছে। জয়ললিতার জীবনাবসানের শোকে মৃত ১৯০ জনের একটি তালিকা এদিন প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবোদনা জানিয়ে পরিবার পিছু ৩ লাখ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়েছে, ৫ ডিসেম্বর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের পর থেকে ৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন।

এর আগে দলের তরফে ঘোষণা করা হয়েছিল, জয়ললিতার মৃত্যুর খবর শুনে যারা আত্মহত্যার চেষ্টা করেছেন এবং যারা নিজেদের আঙুল কেটে দিয়েছেন, তাদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত