আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুদ্ধবিরতির পরও আলেপ্পোতে হামলা চালাচ্ছে ইরানি যোদ্ধারা

যুদ্ধবিরতির পরও আলেপ্পোতে হামলা চালাচ্ছে  ইরানি যোদ্ধারা

ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ার আলেপ্পো শহর থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহী যোদ্ধাদের বের হতে বাধা দিচ্ছে। বিদ্রোহী গ্রুপের একটি অংশ দাবি করছে, ইরানিদের এই গ্রুপটি নতুন করে লড়াই উসকে দিতে চাচ্ছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার মধ্যস্থতায় ও তুরস্কের সহযোগিতায় আলেপ্পোয় বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ চুক্তির আওতায় আলেপ্পো থেকে বিদ্রোহীদের বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা সরকারের। তবে বেসামরিক নাগরিকরা আলেপ্পো ছেড়ে বের হয়ে যেতে পারবে নাকি যুদ্ধবিরতি চুক্তি স্থগিত করা হবে এ বিষয়টি বুধবারও পরিষ্কার হয়নি। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, পূর্ব আলেপ্পোতে ইরানি যোদ্ধাদের একটি তল্লাশি চৌকিতে প্রায় ১ হাজার লোককে আটকে রাখা হয়েছে। বুধবার সকাল থেকেই নতুন করে বোমা হামলা শুরু হয়েছে।

আলেপ্পোর পূর্ব অংশে থাকা বিদ্রোহীরা জানিয়েছে, তারা এই যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন দিচ্ছেন। কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা এটি মানতে চাইছেন না। তাদের দাবি, প্রেসিডেন্ট আসাদ ও ইরানের মধ্যস্থতা ছাড়াই এ চুক্তি হয়েছে।

পূর্ব আলেপ্পোর বিদ্রোহী গ্রুপগুলির মধ্যে অন্যতম প্রধান দলটির নেতা নুরুদ্দিন জিনকি বলেছেন, ‘সাম্প্রদায়িক যোদ্ধারা আলেপ্পোতে নতুন করে সহিংসতা ছড়াতে চাইছে। ইরানের নেতৃত্বে এই সাম্প্রদায়িক হত্যা বন্ধে বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, তাদের বিধ্বস্ত এলাকায় বুধবার সকাল থেকে নতুন করে বোমা হামলা শুরু হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত