আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সৌদির কাছে অস্ত্র বিক্রি কমাবে যুক্তরাষ্ট্র

সৌদির কাছে অস্ত্র বিক্রি কমাবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিমাণ কমিয়ে দেবে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় যে উদ্বেগ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট থেকেই অস্ত্র বিক্রির পরিমাণ কমিয়ে দেবার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এমন অস্ত্র সৌদি আরবের কাছে আর বিক্রি করবে না তারা।

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন জানিয়েছে, সৌদি আরব যেভাবে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে তাতে অনেক ভুল রয়েছে এবং এতে তারা যথেষ্ট উদ্বিগ্ন।

গত অক্টোবরে ইয়েমেনে একটি শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলার ঘটনায় ১৪০ জন নিহত হয়। ওই হামলার জন্য সৌদি আরবকেই দায়ী করা হয়েছে।

ওই ঘটনার পর হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র সতর্ক করে বলেছেন, দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে সৌদি আরবকে যা খুশি তাই করার স্বাধীনতা দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্র বলছে, সৌদি আরব সীমান্তে নিরাপত্তার জন্য যে ধরনের সামরিক সরঞ্জামের প্রয়োজন সেগুলো বিক্রি করা হবে। এছাড়া বোমা হামলার সময় যেন বেসামরিক মানুষ নিহত না হয় সেজন্য সৌদি আরবের পাইলটদের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র।

এছাড়া সৌদি আরবের কাছে সামরিক হেলিকপ্টার বিক্রির জন্য তিন বিলিয়ন ডলারের যে চুক্তি হয়েছে সেটি এগিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব ২০১৪ সাল থেকে অভিযান শুরু করেছে। সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা শুরুর পর ইয়েমেনে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ৩০ লাখের বেশি মানুষ তাদের বাসস্থান হারিয়েছে।

তবে ব্যাপক সংখ্যায় বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করে সৌদি আরব বলছে, বেসামরিক মানুষ যেন হতাহত না হয় সেজন্য তারা সব ধরনের চেষ্টা করছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত