আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ওপর প্রতিশোধ নেয়ার ঘোষণা ওবামার

রাশিয়ার ওপর প্রতিশোধ নেয়ার ঘোষণা ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডেমোক্রেট দলের ওপর সাইবার হামলার প্রতিশোধ নেবে ওয়াশিংটন। বৃহস্পতিবার এনপিআর রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের ওয়েবসাইট হ্যাক করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত ছিলেন বলে হোয়াইট হাউজের দাবির ওপর এ হুমকি দিলেন ওবামা।

প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা বেন রহডস বলেছেন, সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর পুতিনের কঠিন নিয়ন্ত্রণ রয়েছে। এতেই বোঝা যায় হ্যাকিংয়ের বিষয়টি তিনি জানতেন।

রহডস বলেন, ‘রাশিয়া কীভাবে পরিচালিত হয় এবং পুতিন কীভাবে সরকারকে নিয়ন্ত্রণ করেন এসব বিষয় সম্পর্কে আমরা সবই জানি। এতেই ইঙ্গিত করে, এ ধরণের গুরুত্বপূর্ণ সাইবার হামলার বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় অবহিত ছিল। শেষ পর্যন্ত রাশিয়ার সরকারের যে কোনো কর্মকাণ্ডের জন্য ভ্লাদিমির পুতিনিই দায়ী।’

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জশ আর্নেস্ট বলেছেন, ‘এটা প্রায় নিশ্চিত পুতিন এতে জড়িত ছিলেন।’

বৃহস্পতিবার ওবামা বলেন, ‘আমি মনে করি, কোনো বিদেশি সরকার আমাদের স্বাধীন নির্বাচন ব্যবস্থার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করলে আমাদের এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমাদের পছন্দীয় সময় ও সুবিধা অনুযায়ী আমরা এটা নেব।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত