আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যে কারণে সিআইএর নির্যাতনের বিচার চান না ওবামা

যে কারণে সিআইএর নির্যাতনের বিচার চান না ওবামা

যুক্তরাষ্ট্রে নির্যাতন বেআইনি হলেও বন্দিদের ওপর নৃশংস নির্যাতনের নির্দেশদাতা সিআইএর গোয়েন্দা কর্মকর্তাদের আইনের মুখোমুখি করতে চায় না ওবামা প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর অমানবিক নির্যাতনের রিপোর্ট প্রকাশের পর পরই এর সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি ওঠে। কিন্তু ওবামা অতি অমানবিক ও নৃশংস কৌশলে জিজ্ঞাসাবাদের তীব্র নিন্দা জানালেও হোয়াইট হাউস বেশ দৃঢ়ভাবেই সংশ্লিষ্টদের আইনি বিচারে মুখোমুখি করার সম্ভাবনা বাতিল করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন সুনির্দিষ্টভাবে নির্যাতন নিষিদ্ধ করেছে। যে কারণে সিআইএর নির্যাতনের বিচার চান না ওবামা
কারও ওপর 'গুরুতর শারীরিক ও মানসিক যন্ত্রণা বা দুর্ভোগ ঘটায়' এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাৎক্ষণিকভাবে কাউকে মেরে ফেলার হুমকি দেওয়া যাবে না। বন্দিশিবিরগুলোতে সপ্তাহ ধরে জাগিয়ে রেখে আটক বন্দিকে চেতনাগত বিভ্রমের মধ্যে ঠেলে দেওয়া, ২২ ঘণ্টা টানা মাথার ওপরে হাত শেকলে বেঁধে রাখা, ওয়াটার বোর্ডিংয়ের মতো নৃশংতা চালিয়েছে সিআইএ। এসবও মার্কিন আইনে নির্যাতনের সংজ্ঞার মধ্যে পড়ে।
কিন্তু ওবামা প্রশাসন বলে আসছে, তারা এ জন্য কোনো আইনি ব্যবস্থা নেবে না। ওবামা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরপরই তার অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, বুশ প্রশাসনের আইন কর্মকর্তারা সিআইএকে যে আইনি নির্দেশনা দিয়েছেন তা যারা মেনে চলেছেন, তাদের কাউকেই আইনের মুখোমুখি করা হবে না। ফেডারেল কেঁৗসুলিরা তিন বছর তদন্তের পর তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নেন।
তারা মনে করেন, এটা আশিংকভাবে অবশ্যই আইনসম্মত। তাছাড়া আইনি পদক্ষেপের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট দরকার তার অনেকই উচ্চ পর্যায়ের গোপনীয়তার অন্তর্ভুক্ত। এর ফলে এগুলো উপস্থাপন করা যাবে না। অন্যদিকে বিচারকরা মনে করছেন, সন্ত্রাসবাদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত রাখতে প্রতি মুহূর্তেই সিআইএর ওপর নির্ভর করতে হয় ওবামাকে। সে ক্ষেত্রে কাউকে আইনের মুখোমুখি করা মানে সংস্থাটির সঙ্গে ওবামার দূরত্ব বাড়ানো। দ্য টেলিগ্রাফ।

শেয়ার করুন

পাঠকের মতামত