আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন

পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য নতুন করে মন্ত্রীসভা গঠন করেছেন তিনি। মঙ্গলবার (১৪ মে) নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবিৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের।


নতুন এ মন্ত্রিসভায় রয়েছেন ১০ জন উপ-প্রধানমন্ত্রী এবং ২১ জন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বিচার ও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ে পুতিন নিজে তার পছন্দের মন্ত্রীদের নিয়োগ দিয়েছেন।


ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু এখন থেকে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।


সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হয়েছেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন।

আর সদ্য সাবেক প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের স্থলাভিষিক্ত হয়েছেন ডেনিস মানটুরভ।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি, ক্রিড়া ও কৃষি মন্ত্রণালয়েও নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বিভাগ ও জাতীয় প্রতিরক্ষা বিভাগের প্রধানের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত