আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

সুইডেনের অভিবাসীদের নিয়ে মন্তব্য করে বিপাকে ট্রাম্প

সুইডেনের অভিবাসীদের নিয়ে মন্তব্য করে বিপাকে ট্রাম্প

সুইডেনের অভিবাসীদের নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের দাবির প্রমাণ হিসেবে ফক্স নিউজে সম্প্রচারিত সংবাদকে উদ্ধৃত করেন তিনি।

ট্রাম্পের ওই মন্তব্যের পর থেকেই সুইডেনের কর্মকর্তারাও তা নিয়ে পাল্টা যুক্তি দিয়ে যাচ্ছেন।

দায়িত্ব গ্রহণের প্রথম কয়েক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার কথা বলে আমেরিকার সীমান্তে কড়া নিরাপত্তা জোরদারের তোড়জোর শুরু করেন। এজন্য তিনি আমেরিকার সীমান্তে প্রাচীর নির্মাণেরও উদ্যোগ নেন।

গত শনিবার এক সমাবেশে অভিবাসীদের সমস্যা হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ‘অভিবাসীদের  নিয়ে সুইডেন ব্যাপক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আপনারা দেখেছেন গত রাতে সুইডেনে কী ঘটে গেছে। এটা কারো কাছেই বিশ্বাস করার মতো নয়। তারা বিরাটসংখ্যক অভিবাসী নিল। তারা এখনই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আর পরবর্তী সময়ে তারা এটা থেকে বের হওয়ার চিন্তাও করতে পারবে না।’

তবে অভিবাসী গ্রহণকে কেন্দ্র করে সুইডেনে কোনো অপ্রীতিকর ঘটনাই ঘটেনি। বরং সুইডেনের পক্ষ থেকে  মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এ রকম মন্তব্যের জন্য ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কে গত রোববার এক টুইট বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, ‘সুইডেনে কী ঘটছে সে সম্পর্কে আমার বক্তব্যের প্রমাণ হলো ফক্স নিউজের সেই সংবাদ। যেখানে সুইডেনের অভিবাসী সমস্যা গুরুত্ব সহকারে উঠে এসেছে।’

আমেরিকান সংবাদভিত্তিক চ্যানেল ফক্স নিউজ নির্বাচনের সময় থেকেই ট্রাম্পের পক্ষ নিয়ে সংবাদ সম্প্রচার করে আসছিল। সুইডেনে অভিবাসীসংক্রান্ত সংঘটিত অপরাধ নিয়ে গত শুক্রবার তারা একটি সংবাদ সম্প্রচার করে। ট্রাম্পের যুক্তির জায়গাটাও ফক্স নিউজের সেই সংবাদ প্রতিবেদন।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যাটরিনা অক্সলসন বলেন, ‘ট্রাম্প মূলত সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধকে অভিবাসী সমস্যার কারণ হিসেবে উল্লেখ করছেন। কিন্তু কোন দেশের অভিবাসীরা বা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত তা নির্দিষ্ট করে না বলে কেবল মুসলমানদের দোষ দিচ্ছেন।’

ক্যাটরিনা অক্সালসনের এ মন্তব্যের পর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছি।’

ট্রাম্পের ওই মন্তব্যের পর ফক্স নিউজের রিপোর্ট দেখে আমেরিকায় সুইডিশ হাইকমিশনার বিরক্তি প্রকাশ করে এক টুইট বার্তায় লেখে, আমরা বিষয়টি দেখার পর ‘সুইডেনের অভিবাসনবিষয়ক এবং অন্যান্য রাজনৈতিক বিষয়াদি মার্কিন প্রশাসনকে জানানোর প্রস্তুতি নিচ্ছি।’

সুইডিশ হাইকমিশনার আরো বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিন মিলিয়ন ভোট জালিয়াতির যে অভিযোগ করেন ট্রাম্প, তা মিথ্য। তা ছাড়া স্মরণকালের নির্বাচনে সবচেয়ে কম ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম গত রোববারই টুইট করেন, ‘গণতন্ত্র ও কূটনীতি আমাদের বিজ্ঞান, ঘটনাসমূহ ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানাতে শেখায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত