আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

অবিশ্বাস্যভাবে বেঁচে গেল মেয়েটি!

অবিশ্বাস্যভাবে বেঁচে গেল মেয়েটি!

রীতিমতো অবিশ্বাস্য! ছোট্ট মেয়েটির পুরো দেহটাই চাপা পড়েছে ইট-পাথর-বালুর নিচে। সেই ধ্বংসস্তুপের নিচ থেকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে সিরিয়ার ওই শিশুটিকে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রকাশ করা ছবির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গত রোববার রাজধানী দামেস্কের পাশের এলাকা তিশরিনে বোমা হামলা চালিয়েছিলে সিরিয়ার বিমান বাহিনী। হামলায় শহরের বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল সেখানে যাওয়ার পর আয়া নামে ওই শিশুটির মা তাদেরকে জানান, তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। এ সময় তিনি তাদেরকে বলছিলেন, ‘তাকে আমার জন্য খুঁজে বের করুন! ওর নাম আয়া!’

স্বেচ্ছাসেবকরা দ্রুত পাশের বাড়ির ধ্বংসস্তুপে খোঁজ শুরু করেন। ইট-বালু-পাথর সরাতেই তারা আয়ার দেহ দেখতে পান। এসময় আয়ার মুখ ভর্তি ছিল বালি। এরপরেও ওই ধ্বংস্তুপের নিচে বেঁচে ছিল সে। উদ্ধারকারীরা দ্রুত তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ সময় বিস্মিত উদ্ধারকারীরা বারবার ‘আল্লাহ মহান, আল্লাহ মহান’ বলে চিৎকার করছিলেন।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জেনেভায় বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগেই সোমবার সিরিয়া সরকার দামেস্কের আশেপাশে বোমা হামলা চালাতে শুরু করেছে। এই হামলায় দামেস্কের দক্ষিণে বারজেহ এলাকায় নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। এদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত