আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর লাশ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর লাশ

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ ভেসে এসেছে। এসব অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিল। মঙ্গলবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে ৪৫ কিলোমিটার দূরে হারসা গ্রামের উপকূলে ভাঙ্গা একটি নৌকা ভেসে আসে। নৌকাটির ভেতরে কয়েকটি মৃতদেহ ছিল। পর সৈকতের আশেপাশে তল্লাশি চালিয়ে আরো মৃতদেহের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সাগরে আরো মৃতদেহ ভেসে থাকতে পারে। সৈকতে মৃতদেহের ব্যাগের দীর্ঘ সারি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রেডক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে, ‘এই মৃতদেহগুলো বহন করার মতো উপযুক্ত যানবাহন কিংবা এসব অজ্ঞাতনামা মৃতদেহ দাফন করার মতো কবরস্থানের সন্ধান আমাদের কাছে নেই। সৈকতে এখনো কিছু মৃতদেহ পড়ে আছে। সাগরেও বেশ কয়েকটি মৃতদেহ ভাসছে। তবে আমরা সেখানে পৌঁছতে পারিনি।’

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, নৌকাটি রোববার ডুবেছে। এতে প্রায় ১০০ লোকের মৃত্যু হয়েছে। মানবপাচারকারীরা নৌকাটির ইঞ্জিন চুরি করে একে স্রোতে ভাসিয়ে দিয়ে এসেছিল। একজন জীবিত উদ্ধার করা গেলেও সে কোমাতে আছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, নৌকার আরোহীদের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেলে চলতি বছরের প্রথম দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৩৬৫ তে দাঁড়াবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত