আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

রাজনীতিকদের বিভেদমূলক বক্তব্য বিশ্বের জন্য ভয়ংকর : অ্যামনেস্টি

রাজনীতিকদের বিভেদমূলক বক্তব্য বিশ্বের জন্য ভয়ংকর : অ্যামনেস্টি

রাজনীতিকদের বিভেদমূলক ও মানুষকে হেয় করে দেওয়া বক্তব্য বিশ্বকে আরো বেশি বিভক্ত ও ভয়ংকর করে তুলছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে ‘রাগান্বিত ও অপেক্ষাকৃত বিভক্তি সৃষ্টিকারী রাজনীতিক’ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এককভাবে উল্লেখ করা হয়েছে।

হাঙ্গেরি, ফিলিপাইন ও তুরস্কের সরকার প্রধানদের সমালোচনা করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ‘শঙ্কা, দোষারোপ ও বিভক্তিমূলক’ রাজনীতি করার জন্য তাদের সমালোচনা করা হয়েছে।

রাজনৈতিক ফায়দা লাভের আশায় নেতারা শরণার্থীদের নিয়ে খেলছেন বলে অভিযোগ করা হয়েছে অ্যামনেস্টির প্রতিবেদনে। ১৫৯টি দেশের ওপর তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘৃণামূলক বক্তব্য বেড়ে গেছে। এর ফলে জাত, ধর্ম, জাতীয়তা ও লিঙ্গভিত্তিক হামলার সংখ্যা বেড়ে গেছে।

যেসব দেশ একসময় বিদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় কথা বলত আজ সেসব দেশেই মানবাধিকার হরণ হওয়ায় তাদের সমালোচনা করেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠী এক বিবৃতিতে বলেছেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পরিবর্তে বহু নেতা রাজনৈতিক যুক্তিতর্কের খাতিরে মানুষের জন্য হানিকর ইস্যু গ্রহণ করেছেন।’

তিনি আরো বলেন, ‘গ্রহণযোগ্যতার সীমা ছাড়িয়ে গেছে। রাজনীতিকরা নির্লজ্জ ও খোলামেলাভাবে ঘৃণ্য বক্তব্যের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এবং মানুষের পরিচয় যেমন : নারীবিদ্বেষ, জাতিপ্রথা ও স্বদেশভীতির ওপর ভিত্তি করে নীতি গ্রহণ করছেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত