আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ওবামার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের

ওবামার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনের তথ্য ফাঁস ও যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে রিপাবলিকানদের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে তার জন্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন।

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, চলতি মাসে বড় শহরগুলোতে রিপাবলিকানদের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে তার পেছনে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কোনো ভূমিকা আছে বলে তিনি মনে করেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘ আমি মনে করি এর পেছনে সে আছে। কারণ তার লোকজন সুনিশ্চিতভাবেই এর পেছনে কাজ করছে। এটা যে রাজনীতি সেটাও আমি মনে করি।’

এরপরই ট্রাম্প জানুয়ারিতে শপথ নেওয়ার পর হোয়াইট হাউজ থেকে তথ্য ফাঁসের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পর্দার আড়ালে ঠিক কী ঘটছে তা আপনারা কখনোই জানেন না। আপনারা কেবল এতোটুকুই জানেন, এটা হয়তো সঠিক অথবা সঠিক হওয়ার সম্ভাবনা আছে।তবে আপনারা সেটা কখনোই জানতে পারেন না।

ওবামার সমর্থক গ্রুপটি কিছু তথ্য ফাঁস করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কিছু তথ্য সম্ভবত এই গ্রুপটি ফাঁস করেছিল যা ছিল সত্যিকারার্থে গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে এগুলো ছিল সত্যি বাজে। তবে আমি এটাও বুঝি, এটা রাজনীতি। তার নিরিখে এর পেছনে থাকাটাই রাজনীতি। সম্ভবত এটা আরো ঘটবে।’

তবে ট্রাম্প তার দাবি স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত