আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

যুক্তরাষ্ট্রে এবার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী খুন

যুক্তরাষ্ট্রে এবার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী খুন

গত সপ্তাহে এক প্রকৌশলী খুন হওয়ার পর যুক্তরাষ্ট্রে এবার এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী খুন হলেন।

সাইথ ক্যারোলাইনা রাজ্যে নিজ বাড়ির পাশে গুলি করে হত্যা করা হয় তাকে।

এনডিটিভি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টা ২৪ মিনিটে দোকান বন্ধ করেন হারনিস প্যাটেল এবং এর প্রায় ১০ মিনিট পরে ল্যানসেস্টারে নিজ বাড়ির পাশে গুলি করে হত্যা করা হয় তাকে।

গত মাসে কানসাসের একটি বারে ভারতীয় প্রকৌশলী শ্রীনিবাস কুচিভোটলাকে (৩২) খুন করা হয়। দুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকা-কে ‘ঘৃণ্য ও পৈশাচিক’ বলে মন্তব্য করেন।

দি হেরাল্ডের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তা প্যাটেলের মৃত্যুকে জাতিগত ঘৃণার ভিত্তিতে করা হয়েছে বলে বিশ্বাস করছেন না। এ নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় সময় শুক্রবার কাউন্টি শেরিফ ব্যারি ফেইল বলেন, ‘এটিকে জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত বলে বিশ্বাস করার কোনো কারণ আমার কাছে নেই।’

২২ ফেব্রুয়ারি কানসাসে এক ব্যক্তি ‘আমাদের দেশ থেকে বেরিয়ে যাও’ বলে চিৎকার করে কুচিভোটলাকে গুলি করে হত্যা করে। ওই সময় বারে ছিলেন আরেক ভারতীয় অলোক মাদাসানি এবং এক মার্কিনি আয়ান গ্রিলট। তারা এই হত্যা ঠেকানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হন।

অ্যাডাম পিউরিটান নামে মার্কিন শ্বেতাঙ্গ ও প্রাক্তন নৌকমান্ডো কুচিভোটলাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন।

জাতিগত ঘৃণা থেকে এই হত্যাকা-ের নিন্দা করেন যুক্তরাষ্ট্র ও ভারতের সরকার প্রধানরা।
হারনিস প্যাটেল খুন হওয়ার পর তার দোকান বন্ধ রাখা হয় এবং দোকানে একটি বার্তা ঝুলিয়ে দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত