আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ইরাকে ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার

ইরাকে ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহার

ইরাকের মসুলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি বাহিনী প্রথমবারের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়, রাসায়নিক হামলায় ১২ জন অসুস্থ হয়ে পড়েছে। আহতদের মধ্যে ১১ মাসের শিশুও রয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা রেডক্রসের ওই চিকিৎসক বলতে পারেননি। তবে রাসায়নিক অস্ত্র হামলার ফলে যে সব লক্ষণ দেখা দেয় সেগুলোরই চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।

খবরে বলা হয়েছে, রাসায়নিক এজেন্ট আক্রান্ত হয়ে মারাত্মক শ্বাসকষ্ট এবং ত্বকের সমস্যায় ভুগছে ১১ মাসের একটি ছেলে। আহত হয়েছে একমাসের শিশুও।

রেডক্রস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টার লড়াইয়ে রাসায়নিক অস্ত্র হামলায় আহত ৫ শিশু এবং দুই নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের চামড়ায় ফোসকা পড়াসহ চোখ লাল হয়ে হয়ে গেছে, তারা বমি করছে এবং তাদের কাশি হচ্ছে।

এদিকে পূর্ব মসুলে বাড়িঘরের ওপর মর্টারের গোলা হামলা এবং ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা। এ দুটো ঘটনাতেই লোকজন আহত হয়েছে। হামলার জন্য কারা দায়ী তা এখনও জানা যায়নি। তবে মর্টার হামলা সাধারণত পশ্চিম মসুল থেকেই চালানো হয়- যে অঞ্চলটি এখনও আইএসের দখলে আছে।

যুক্তরাষ্ট্র এর আগে একবার সতর্ক করে বলেছিল, আইএস লড়াইয়ে সালফার মাস্টার্ড যুক্ত অস্ত্র ব্যবহার করতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত