আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ওবামা আমার ফোনে আড়ি পেতেছেন : ট্রাম্প

ওবামা আমার ফোনে আড়ি পেতেছেন : ট্রাম্প

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের এক মাস আগে তার টেলিফোন বার্তায় আড়ি পাতেন ওবামা।

স্থানীয় সময় শনিবার সকালে এক টুইটে ট্রাম্প বলেন, ‘ভয়ংকর! এইমাত্র জানলাম নির্বাচনে বিজয়ের আগে ট্রাম্প টাওয়ারে আমার তারবার্তায় আড়ি পাতেন ওবামা। কিছুই পায়নি। এটি ম্যাককার্থিইজম।’

ট্রাম্প আরো জানান, এর আগে একটি আদালত ফোনে আড়িপাতার অনুরোধ নাকচ করে দেন।

তবে এই দাবির সমর্থনে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। তা ছাড়া কোন আদালতকে নির্দেশ করছেন তিনি, তাও জানাননি।

রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিন যে অভিযোগ করেছিলেন, তার ধারাবাহিকতায় ফোনে আড়িপাতার অভিযোগ আনলেন ট্রাম্প। মার্ক লেভিনের অভিযোগের ভিত্তিতে খবর প্রকাশ করে ব্রেইটবার্ট নিউজ নামের সংবাদপত্র। ট্রাম্পের প্রধান স্ট্রাটেজিস্ট স্টিভ ব্যানন এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা।

ক্ষমতার শেষ কয়েক মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা ‘পুলিশ স্টেট’ কৌশলের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারকে হেয় করায় যে কায়দা বের করেন, তার বিরুদ্ধে কংগ্রেশনাল তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মার্ক লেভিন।

মার্ক লেভিনের অভিযোগের সারসংক্ষেপ করে ব্রেইটবার্ট নিউজের খবরে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচার সম্পর্কে গোপনে বা আড়ি পেতে তথ্য নিতে চেয়েছিল ওবামা প্রশাসন এবং তারা তা পেরেছিল। কিন্তু খারাপ কোনো কিছু না পায়নি। পরে প্রাপ্ত তথ্য-প্রমাণ সরকারের মধ্যে ভাগাভাগি করতে জাতীয় নিরাপত্তা আইন শিথিল করা হয়।

গণমাধ্যমের গত কয়েক সপ্তাহের খবর নির্দেশ করছে যে, ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগাযোগের বিষয়ে তথ্য খতিয়ে দেখতে বিদেশি গোয়েন্দা নজরদারিবিষয়ক আদালতের কাছে অনুমতি চেয়েছিল এফবিআই।

প্রথমে অনুমতি দেওয়া না হলেও গত বছর অক্টোবর মাসে অনুমতি পায় এফবিআই। তবে এ বিষয়ে নিশ্চিত হতে দাপ্তরিক কোনো তথ্য পাওয়া যায়নি। তা ছাড়া এটি পূর্ণমাত্রার তদন্ত উদ্যোগ ছিল কি না, তাও জানা যায়নি।

এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামার কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত