আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

দুতের্তের নির্দেশে ৩০০ লোককে হত্যা করেছিলেন পুলিশ কর্মকর্তা

দুতের্তের নির্দেশে ৩০০ লোককে হত্যা করেছিলেন পুলিশ কর্মকর্তা

দাভাও শহরের মেয়র থাকাকালে ডেথ স্কোয়াড গঠন করেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তার নির্দেশেই সেই ডেথ স্কোয়াডের সদস্য প্রাক্তন পুলিশ কর্মকর্তা আরতুরো লাসকানাস ৩০০ লোককে হত্যা করেছিলেন। সোমবার সিনেটের শুনানিতে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেছেন।

গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট দুতের্তের বিরুদ্ধে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পর তদন্তে নামে সিনেট কমিটি। ওই সময় দুতের্তের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি আরতুরো লাসকানাস। বরঞ্চ তিনি দাবি করেছিলেন এ অভিযোগ ভিত্তিহীন। সোমবার অবশ্য তিনি সাংবাদিকদের বলেছেন, ঈশ্বরের ভয়ে তিনি নিজের পাপের স্বীকারোক্তি দিতে চাচ্ছেন। তাছাড়া ওই সময় তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ছিলেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, পুলিশ তাকে সবকিছু অস্বীকার করতে হুঁশিয়ারি দিয়েছিল।

তিনি বলেন, ‘আমার ভালোবাসার একজনের জীবন নিয়ে আমি শঙ্কায় ছিলাম।’

আরতুরো লাসকানাস বলেন, ব্যক্তিগতভাবে তিনি ৩০০ লোককে হত্যা করেছেন। এদের মধ্যে ২০০ জনকে হত্যা করেছেন দাভাও শহরের ডেথ স্কোয়াডের সদস্য হিসেবে। সর্বশেষ ২০১৫ সালে তিনি হত্যা মিশনে অংশ নিয়েছিলেন। এছাড়া দুতের্তে দাভাও শহরের মেয়র থাকাকালে তার দেহরক্ষীর নির্দেশনা অনুযায়ী, দুতের্তের কয়েকজন সমালোচককেও হত্যা করেছিলেন লাসকানাস। তিনি সাংবাদিকদের সে বিষয়েও ব্যাখ্যা দেন।

এদিকে দুতের্তের সমর্থকরা এ লাসকানাসের এ দাবিকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, বিরোধীরা মূলত জনপ্রিয় এই নেতার সম্মানহানি ও তাদের মাদকের বিরুদ্ধে লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে এ কাজ করছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত