আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ফের জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ফের জাপানের জলসীমায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের ব্যালিস্টিক (আন্তঃমহাদেশীয়) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন মাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন।

সোমবার (৬ মার্চ) নিক্ষেপ করা চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি জাপানের জলসীমায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাপানের সঙ্গে এ ধরনের আচরণ করল প্রায় একঘরে হয়ে থাকা দেশটি। এর আগে গত বছরের ৩ আগস্ট জাপানের নিয়ন্ত্রিত জলসীমায় প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তখন ওই ঘটনাকে ‘চরম হুমকি’ বলে বর্ণনা করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপান জলসীমায় এসে পড়ার ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবারও জাপান সাগর লক্ষ্য করে স্বল্পপাল্লার বেশ কয়েকটি রকেট ছুড়ে উত্তর কোরিয়া।

এদিকে গত ১২ ফেব্রুয়ারি জাপান সাগরে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ওই প্রথম দেশটি এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত