আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ক্রিতদাসদের অভিবাসী বললেন ট্রাম্পের মন্ত্রী

ক্রিতদাসদের অভিবাসী বললেন ট্রাম্পের মন্ত্রী

যুক্তরাষ্ট্রের গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রী বেন কারসন বলেছেন, মধ্যযুগে আফ্রিকা থেকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের দাস হিসেবে আনা হয়েছিল এবং এই দাসরাই হচ্ছে অভিবাসী যারা এদেশকে সম্ভাবনা ও স্বপ্নের দেশ হিসেবে দেখতো।

কারসন এমন সময় এ মন্তব্য করলেন যখন অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশ জারি করেছেন।

গৃহায়ন ও নগর উন্নয়ন নীতি সম্পর্কে কোনো ধরণের জ্ঞান না থাকা সত্ত্বেও গত সপ্তাহে কারসনকে মন্ত্রী হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে কারসন বলেন, এটাই হচ্ছে আমেরিকা- সম্ভাবনা ও সুযোগের ভূমি। আরো অনেক অভিবাসী রয়েছেন যারা ক্রিতদাসদের জাহাজে করে এখানে এসেছে যারা অল্প বিনিময়ে অনেক বেশি পরিশ্রম করেছে। তবে তাদেরও স্বপ্ন ছিল, এই দেশে তাদের পুত্র-কন্যা, নাতি-নাতনি ও প্রপৌত্ররা সুখে ও আনন্দে দিন কাটাবে।’

কারসনের এ মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে। অনেকে লিখেছেন, কারসন দাসদের নতুন সংজ্ঞা দিলেন-দাস মানে অভিবাসী। টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন-‘আমি আপনাকে দাস অভিবাসী বলব’।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত