আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

কাবুলের হাসপাতালে আইএস’র হামলা, নিহত ৩০

কাবুলের হাসপাতালে আইএস’র হামলা, নিহত ৩০

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ঘটনায় কয়েক ঘন্টাব্যাপী গোলাগুলির পর ৪ হামলকারী নিহত হয়েছে। সংবাদ বিবিসিসহ একাধিক বিশ্ব মিডিয়ার।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সরদার দাউদ হাসপাতালে বুধবারের এই হামলায় আরো প্রায় ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন।

কাবুলের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই হাসপাতালে হামলার দায় স্বীকার করেছে আইএস। অন্যদিকে, এ হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে তালেবানরা।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, চিকিৎসক বেশে হাসপাতালে হামলা চালায় ৪ ব্যক্তি। হাসপাতালে প্রবেশের পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ হয়। এক জঙ্গি ৪০০ শয্যার হাসপাতালটির সামনে আত্মঘাতী হামলা করে। এরপর তিন অস্ত্রধারী হাসপাতালের ভেতরে প্রবেশ করে। তারা গ্রেনেডের বিস্ফোরণও ঘটায়।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, চিকিৎসক বেশধারী এক জঙ্গি তার অ্যাপ্রনের ভেতর থেকে একে-৪৭ রাইফেল বের করে এবং এক রোগী ও হাসপাতালের এক কর্মীকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে আফগান কমান্ডোরা হেলিকপ্টারে করে হাসপাতালে প্রবেশ করে এবং জঙ্গিদের রুখে দেয়। হাসপাতালের ছাদে অবতরণ করা আফগান কমান্ডোরা কয়েক ঘণ্টার লড়াই শেষে চার জঙ্গিকেই হত্যা করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত