আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক সন্ত্রাস হামলার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। একইসঙ্গে দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করার অংশ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভ্রমণের ক্ষেত্রে এ সতর্কতা নতুন করে জারি করা হয়নি, আগে থেকেই এ সতর্কতা কার্যকর ছিল।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে দক্ষিণ এশিয়ায় হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা। মার্কিন স্থাপনা, নাগরিক ও স্বার্থে এ হামলা হতে পারে।

সতর্কতায় মার্কিন নাগরিকদের আফগানিস্তান ভ্রমণ এড়িয়ে চলার কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগানিস্তানের কোনো এলাকাই সহিংসতা থেকে মুক্ত নয়। প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন, আদিবাসীদের বিদ্রোহী গ্রুপ ও অন্য জঙ্গিরা পাকিস্তানে মার্কিন নাগরিকদের জন্য হুমকি।

সতর্ক বার্তায় বলা হয়েছে, সম্প্রতি পাওয়া একটি জরুরি বার্তা মতে উগ্রপন্থীরা ভারতেও সক্রিয় রয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলা, রাজনৈতিক বিক্ষোভ ও সহিংসতা যেহেতু কোনও ধরনের পূর্বাভাস ছাড়াই ঘটে ফলে এসব দেশ ভ্রমণের সময় মার্কিন নাগরিকদের অত্যাধিক সতর্কতা এবং নিজেদের নিরাপত্তায় সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

এতে আরও বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা এবং তাদের সমর্থক ও অনুগত গোষ্ঠীরা বিশ্বের যে কোনও স্থানে মার্কিন নাগরিকদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। উগ্রপন্থীরা প্রচলিত ও অপ্রচলিত অস্ত্র দিয়ে মার্কিন সরকারি ও বেসরকারি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার ওপর হামলা চালাতে পারে। মানুষের সমাগমস্থলে হামলার জন্য সন্ত্রাসীরা ক্রমবর্ধমান হারে কম জটিল পদ্ধতির আশ্রয় নিচ্ছে। এর মধ্যে রয়েছে ধারালো অস্ত্র, পিস্তল ও যানবাহনকে অস্ত্র হিসেবে ব্যবহার।

বিশ্বজুড়ে মার্কিন সরকারের স্থাপনাগুলো সতর্ক অবস্থায় রয়েছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব স্থাপনা ও প্রতিষ্ঠানে সাময়িক সেবা দেওয়া বন্ধ রাখা হতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত