আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

তরুণ অভিবাসীদের ‘ড্রিমার্স’ প্রকল্প বাতিল, ৮ লাখ ছেলেমেয়ের ভবিষ্যত অনিশ্চিত

তরুণ অভিবাসীদের ‘ড্রিমার্স’ প্রকল্প বাতিল, ৮ লাখ ছেলেমেয়ের ভবিষ্যত অনিশ্চিত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষাসংক্রান্ত কর্মসূচি ‘ড্রিমার্স প্রকল্প’ বাতিল করায় এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন বারাক ওবামা।

পাঁচ বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইলহুড অ্যারাইভালস’ বা সংক্ষেপে ‘ডাকা’ বা ‘ড্রিমার্স’ নামে এই প্রকল্প চালু হয়।

প্রকল্পের অধীনে এ পর্যন্ত প্রায় ৮ লাখ তরুণ অভিবাসী যুক্তরাষ্ট্রে কাজ ও শিক্ষা গ্রহণের সুযোগ ভোগ করছে। প্রকল্প বাতিল হওয়ায় শর্তানুযায়ী আগামী দুই বছর পরে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে যাবে তারা অথবা যুক্তরাষ্ট্র ছেড়ে দিতে হবে তাদের। এসব অভিবাসীদের মধ্যে অধিকাংশই লাতিন আমেরিকা থেকে আসা। বুধবার এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রকল্পটি বাতিল হওয়ায় ভারতের প্রায় ৭ হাজার তরুণ অভিবাসী বিপদে পড়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ড্রিমার্স প্রকল্পের অনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা করেন। এর ফলে এই প্রকল্পের অধীনে কাজ ও শিক্ষা গ্রহণের অনুমতি চেয়ে আর কোনো অনিবন্ধিত তরুণ অভিবাসী আবেদন করতে পারবে না। তবে প্রকল্পের অধীনে থাকা অভিবাসীরা দুই বছর ছাড়ের মেয়াদ শেষে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হবেন, যদি কিনা এ সময়ের মধ্যে আর কোনো পরিবর্তন আনা না হয়।

প্রকল্প বাঁচাতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে তিনি ‘নিষ্ঠুর ও ভুল’ বলে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসন বাতিল করলেও ওবামার নেওয়া প্রকল্পটির বৈধতা দেওয়ার জন্য কংগ্রেসের হাতে এখনো ছয় মাস সময় রয়েছে। ওবামা এই প্রকল্পের বৈধতা দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু ট্রাম্প তাতে বৈধতা না দিতে আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্প বলেছেন, কংগ্রেস কিছু না করলে তিনি নিজেই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

ট্রাম্প প্রশাসন বলেছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে কার্যকর করা এই প্রকল্প অসাংবিধানিক। মঙ্গলবার এক টুইটে ট্রাম্প বলেন, এখন আমরা এমনভাবে অভিবাসন আইন সংস্কার করতে চাই, যাতে কঠোর পরিশ্রমী আমেরিকানরা আগে থাকতে পারে। এ জন্য কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চাই আমরা।

প্রকল্প বাতিল করলেও ট্রাম্প বলেছেন, তথাকথিত এই ড্রিমার-রা কংগ্রেসের মাধ্যমে একটি ভালো ব্যবস্থা পাবে। মানুষ তাদের শিশু ভাবলেও প্রকৃতপক্ষে তারা বেশ বড়। তাদের জন্য আমারও ভালোবাসা আছে। আমি আশা রাখছি, তাদের যথার্থ সহায়তা করার উপায় দেখাতে পারবে কংগ্রেস।

ওবামার একান্ত প্রচেষ্টায় অবৈধ তরুণ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান, শিক্ষা গ্রহণ ও ভবিষ্যৎ নির্মাণের সুযোগ হয়েছিল। সুযোগ পাওয়া এসব তরুণ অভিবাসী ‘ড্রিমার্স’ নামে পরিচিত। প্রকল্প বাতিলের বিরুদ্ধে নিউ ইয়র্কসহ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত