আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

‘নাগরিকত্বের প্রমাণ ছাড়া কাউকে নেবে না মিয়ানমার’

‘নাগরিকত্বের প্রমাণ ছাড়া কাউকে নেবে না মিয়ানমার’

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থং তুন বলেছেন, সহিংসতার কারণে রাখাইন রাজ্যে থেকে যারা পালিয়ে বাংলাদেশে গেছেন তাদের  নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখাতে না  পারলে কাউকে মিয়ানমারে ফিরিয়ে নেয়া হবে না। খবর মিয়ানমার টাইমসের।

১৯৮২ সালের মিয়ানমারের সিটিজেন অ্যাক্ট অনুযায়ী দেশটির ১৩৫ জাতিগোষ্ঠীর তালিকায়  রোহিঙ্গাদের নাম নেই। রোহিঙ্গাদের মিয়ানমার সরকার ‘বাঙালি’ হিসবে অভিহিত করে এবং তারা বাংলাদেশ থেকে মিয়ানমার এসেছে বলে দাবি করে থাকে। তাই তাদের কাছে মিয়ানমার নাগরিকত্বের বৈধ কোনো কাগপত্র নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা বৈধ কাগজপত্রহীন প্রায় দেড় লাখ রোহিঙ্গার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন উ থং তুন।

গতকাল বুধবার রাখাইন স্টেট কাউন্সেলর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উ থং তুন বলেন, ‘মিয়ানমারে তারা কত বছর ধরে বসবাস করছেন নাগরিকদের অবশ্য তার প্রমাণ দেখাতে হবে। যদি তারা সঠিক কাগজপত্র দেখাতে পারেন তাদের ফিরিয়ে আনা হবে। কিন্তু মিয়ানমারের নাগরিক প্রমাণিত না হলে তাদের ফিরিয়ে আনা হবে না।’ 

রাখাইন রাজ্যের জনগণকে রক্ষা এবং পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য মিয়ানমার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।  

গত ২৪ আগস্ট জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের উপদেষ্টা কমিশনের দেয়া সুপারিশ সরকার বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে সংবাদ সম্মেলন উ থং জানান।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি( আরসা) নামে একটি গোষ্ঠী গত ২৫ আগস্ট ভোরে রাখাইনের কয়েকটি পুলিশ চৌকিতে অতর্কিতে হামলা চালায়। এ ঘটনার পর সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত মংডু, রাথেডাং, বোথেডাং এলাকায় অভিযান চালায়। সেনা অভিযানে এ পর্যন্ত চার শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার বেশির ভাগই রোহিঙ্গা।

মিয়ানমারে মোট ১১ লাখ রোহিঙ্গার বসবাস, যারা দীর্ঘদিন ধরে বৌদ্ধপ্রধান মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার।

রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় পশ্চিমা পর্যবেক্ষকদের অনেকেই ১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির কঠোর সমালোচনা করেছেন। এমনকি অনেকে তার নোবেল পুরস্কার কেড়ে নেয়ার কথাও বলেছেন। তাদের কথা, সু চি রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত