আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আন্তর্জাতিক ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় নিরাপত্তা পরিষদে একঘরে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় নিরাপত্তা পরিষদে একঘরে যুক্তরাষ্ট্র

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে ট্রাম্পের স্বীকৃতির দুই দিনের মাথায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একঘরে হয়ে পড়ল যুক্তরাষ্ট্র।

শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির ১৪ সদস্যরাষ্ট্র ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেন। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমেই জেরুজালেমের অবস্থান ঠিক করতে হবে।

বাংলাদেশ সময় গত বুধবার রাত সোয়া ১২টার দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলের তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা জানান তিনি।

ঘোষণার পর থেকে রীতিমতো ফুঁসতে শুরু করে ফিলিস্তিন। ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা আরব দুনিয়া। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন তাদের অবস্থান স্পষ্ট করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, জেরুজালেম সমস্যা ফিলিস্তিন ও ইসরায়েলের। জেরুজালেমকে দুই দেশের রাজধানী হিসেবেই ব্যবহার করা যেতে পারে। যতক্ষণ না তা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন জেরুজালেমের ওপর নির্দিষ্ট কোনো দেশের দখলদারি বরদাস্ত করবে না।

তার পরই জরুরি ভিত্তিতে শুক্রবার বৈঠক ডাকে নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকেও ইউরোপীয় ইউনিয়নের ওই সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, বলিভিয়া, মিশর, ইথিওপিয়া, ইতালি, জাপান, কাজাখস্তান, সেনেগাল, সুইডেন, ইউক্রেন ও উরুগুয়ে একে একে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব্য দেয়।

আর মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে ওয়াশিংটনের ঘোষণাকে স্বাগত জানায়। তার অভিযোগ, জাতিসংঘের এই অবস্থান ইসরায়েলের প্রতি তাদের বিতৃষ্ণার পরিচয় দিল।

নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের শুরুতে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের বিশেষ দূত নিকোলাই ম্লাজেনভ জেরুজালেম থেকে ভিডিও কনফারেন্সে বলেন, ‘মার্কিন ঘোষণার ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিংসা ছড়িয়ে পড়তে পারে। কোনো রকম উস্কানি দেওয়া থেকে দূরে থেকে সব পক্ষের উচিত দ্রুত আলোচনার বসা।’

ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশের কাছেই জেরুজালেম তাদের জীবনের কেন্দ্রবিন্দু বলে গণ্য।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত