আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২০ কোটি ডলারের ব্ল্যাক হক হেলিকপ্টার কিনছে সৌদি আরব

২০ কোটি ডলারের ব্ল্যাক হক হেলিকপ্টার কিনছে সৌদি আরব

মার্কিন সেনাবাহিনী সৌদি আরবকে ইউএইচ-৬০এম মডেলের ১৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার দেয়ার চুক্তি করেছে। এসব হেলিকপ্টার পেতে সৌদি আরবকে ২০ কোটি ডলার খরচ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৭টি হেলিকপ্টারের মধ্যে আটটি পাবে সৌদি ন্যাশনাল গার্ড বাহিনী আর বাকি নয়টি পাবে সৌদি রাজকীয় বিশেষ নিরাপত্তা বাহিনী। ২০২২ সালের মধ্যে সৌদি আরবকে এসব হেলিকপ্টার সরবরাহ করা হবে।

১৯৭৯ সালের দিক থেকে মার্কিন সেনারা ইউএইচ-৬০এম মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করে আসছে। এ হেলিকপটারকে যুদ্ধ, তল্লাশি কিংবা উদ্ধারের মতো বহুমুখী অভিযানে ব্যবহার করা যায়। পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টারকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হিসেবেও ব্যবহার করা যায়।

কী চান সৌদি যুবরাজ সালমান, কেন ব্যক্তিগত সশস্ত্রবাহিনী

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ব্যক্তিগত সশস্ত্রবাহিনী গড়ে তুলেছেন। ‘আল সাইফ আল-আজরাব’ নামে একটি নিজস্ব এলিট বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ‘ব্ল্যাকওয়াটার’ বাহিনীর সহায়তায় গড়ে তোলা হয়েছে। এ বাহিনীর সব কার্যক্রম তদারকি করেন যুবরাজ সালমান নিজেই এবং তার কাছেই এ বাহিনী কার্যক্রমের রিপোর্ট পেশ করে থাকে। বিশেষ এ বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ হাজার।

বিশেষ এই বাহিনীর নামকরণ করা হয়েছে দ্বিতীয় সৌদি রাজপ্রতিষ্ঠাতা ইমাম তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল সউদের তলোয়ারের নামানুসারে। আরবি ‘আল সাইফ আল-আজরাব’ অর্থ হল ‘এমন তরবারি যেটি রক্তের দাগে মরিচা ধরেছে’।

কথিত আছে ইমাম তুর্কি একবার তার তলোয়ারের ওপর মরিচা জমতে দেখে সেটিকে আল-আজরাব নাম দেন। সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা তাইয়্যেবার নিচে যে তলোয়ারের ছবি রয়েছে সেটিও এই তলোয়ার। তলোয়ারটি ১৫০ বছরেরও বেশি সময় ধরে বাহরাইনে সংরক্ষিত ছিল।

যুবরাজ সালমান রাজপরিবারের ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এই এলিট বাহিনীকে ব্যবহার করছেন বলেও জানা গেছে। আর গেলো নভেম্বরে দুর্নীতি বিরোধী অভিযানে প্রিন্স শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারের সময় ওই বাহিনীকে ব্যবহার করেন যুবরাজ সালমান।

২০১৫ সালের জানুয়ারিতে বাদশাহ সালমান দায়িত্ব নেয়ার পর একটি এলিট ফোর্স হিসেবে আল আজরাব সোর্ড ব্রিগেড গঠন করা হয়। সামরিক বাহিনীর বিভিন্ন পদমর্যাদার পাঁচ হাজার সদস্য নিয়ে গঠিত হয়েছে এই বাহিনী। সেনা, নৌ, বিমান ও রাজকীয় বাহিনীর সদস্যদের মধ্য থেকে নেয়া হয়েছে তাদের। এই বিশেষ বাহিনীর তদারকি করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

প্যারাস্যুট, দাঙ্গা দমন, স্নাইপার, বিস্ফোরক, স্কুবা ডাইভিংসহ উচ্চপর্যায়ের সব ধরনের সামরিক প্রশিক্ষণ দেয়া হয় বাহিনীর সদস্যদের। এই বাহিনীর দায়িত্ব কী বা কী উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, স্পর্শকাতর ও সরাসরি রাজকার্য সম্পৃক্ত কাজ করে এরা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত