আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব দপ্তরে যৌন হয়রানি ও হামলার ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছে জাতিসংঘ। একইসঙ্গে অভিযোগকারীদের এড়িয়ে যাওয়া এবং হামলাকারীদের দায়মুক্তির বিষয়টিও স্বীকার করেছে সংস্থাটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের প্রায় অর্ধশত প্রাক্তন ও বর্তমান কর্মী অভিযোগ করেছেন, সংস্থাটির মধ্যে যৌন হয়রানি ও হামলার অভিযোগের ব্যাপারে কর্তাব্যক্তিদের মধ্যে নিশ্চুপ থাকার সংস্কৃতি রয়েছে। এছাড়া অভিযোগ ব্যবস্থার ত্রুটির কারণে নির্যাতিতদের নিশ্চুপ থাকতে হয়।

সাক্ষাৎকার নেওয়াদের মধ্যে ১৫ জন জানিয়েছেন, তারা গত পাঁচ বছরের মধ্যে যৌন হয়রানি বা হামলার স্বীকার হয়েছেন অথবা এ বিষয়ে অভিযোগ করেছেন। তাদের এ অভিযোগের মধ্যে কটূক্তি থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত রয়েছে। এদের মধ্যে সাত নারী তাদের সঙ্গে যা ঘটেছে সে ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। যৌন হয়রানির বিরুদ্ধে প্রচারণাকারীরা জানিয়েছেন, চাকরি হারানোর ভয় কিংবা অভিযোগ করে কিছুই হবে না সেই হতাশা থেকে অনেক নির্যাতিতাই এ ব্যাপারে অগ্রসর হতে চান না।

বিশ্ব স্বংস্থায় পরামর্শক হিসেবে কাজ করার সময় সুপারভাইজারে হাতে হয়রানির শিকার হয়েছেন এমন এক নারী বলেছেন, ‘আপনি যদি অভিযোগ করেন তাহলে আপনার ক্যারিয়ার একেবারেই শেষ, বিশেষ করে আপনি যদি পরামর্শক হন। এটা অনেকটা অব্যক্ত ব্যাপার।’

জাতিসংঘ অবশ্য অভিযোগের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, এ বিষয়গুলি উদ্বেগের। সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ‘যৌন হয়রানির অভিযোগের বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন।’

১০টিরও বেশি দেশে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের কর্মীরা গার্ডিয়ানের কাছে যৌন হয়রানির বিষয়ে কথা বলেছেন। ভিন্ন দপ্তরের তিন নারী জানিয়েছেন, তারা যৌন হয়রানি বা যৌন হামলার বিষয়ে অভিযোগ করেছিলেন। এরপর থেকে তাদেরকে অব্যহতি চাইতে বাধ্য করা হয়েছে অথবা চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে। হামলাকারীদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। তারা সবাই এখনো স্বপদে বহাল রয়েছেন।

সংস্থার চার বর্তমান ও প্রাক্তন কর্মী জানিয়েছেন, যৌন হামলার শিকার হওয়ার পর তাদের চিকিৎসা সেবা অথবা পরামর্শ দেওয়া হয়নি। এদের মধ্যে একজন অভিযোগ করায় চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি জানিয়েছেন, হামলার পর ২৪ ঘন্টার মধ্যে তিনি তিনজন পৃথক গাইনি বিশেষজ্ঞকে দেখিয়েছেন। কারণ হামলার পর জাতিসংঘের প্রথম মেডিক্যাল টিমটি এর আগে এ ধরণের বিষয় নিয়ে কাজই করেনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত