আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকী রোহিঙ্গা সঙ্কট’

‘আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকী রোহিঙ্গা সঙ্কট’

রোহিঙ্গা সঙ্কটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকী হিসাবে চিহ্নিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, মিয়ানমারের সু চি সরকারের দমন-পীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গারা উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠির দুর্ভোগ ও আশ্রয়ের সন্ধানে তাদের পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনার কারণে এ ইস্যুটিকে কেবলমাত্র মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার হিসাবে বিবেচনা করা যায় না।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কটকে শুধু মানবিক দৃষ্টিকোন থেকে দেখার উপায় নেই। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকী হিসাবে দেখা দিতে পারে।

গতকাল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে মিয়ানমার ও কম্বোডিয়ার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আসিয়ানের সদস্য না হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়া এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।

রোহিঙ্গা সঙ্কটের ন্যায্য ও টেকসই সমাধানে মালয়েশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে উল্লেখ করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে নাজিব রাজাক আসিয়ান দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। সম্মেলন শেষে আসিয়ান দেশগুলো সন্ত্রাস দমনে একটি চুক্তি সই করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত