আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়তে চান তিনি

সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়তে চান তিনি

বেশিরভাগ মানুষের জন্যই একবার এভারেস্ট পর্বতের চূড়ায় আরোহণ করতে পারা জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু নেপালের ৪৮ বছর বয়সী কামি রিটা শেরপার জন্য বিষয়টি এরকম নয়। তার ইচ্ছা সবচেয়ে বেশিবার এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করা।

সবচেয়ে বেশি সংখ্যকবার এভারেস্ট চূড়ায় আরোহণের রেকর্ড ভাঙ্গার জন্য রোববার যাত্রা শুরু করবেন কামি রিটা শেরপা।

বর্তমানে কামি রিটা শেরপা, আপা শেরপা ও ফুরবা টাশি শেরপা সর্বোচ্চ ২১বার এভারেস্টের চূড়ায় আরোহণের রেকর্ডের অধিকারী। কিন্তু আপা ও ফুরবা টাশি বর্তমানে শেরপার কাজ থেকে অবসর গ্রহণ করেছেন।

স্পেনের সংবাদ সংস্থাকে কামি রিটা বলেন, ‘আমি ইতিহাস সৃষ্টি করে শেরপা সম্প্রদায় ও আমার দেশকে গর্বিত করার জন্য আরেকবার পর্বতারোহণের চেষ্টা করব।’

বিদেশি পর্বতারোহীরা সাধারণত কামি রিটার মতো অভিজ্ঞ শেরপার উপর নির্ভর করেন। পর্বতে উঠার রাস্তা নির্ধারণ, জায়গামত দড়ি লাগানো ও পাহাড়ে ওঠার প্রয়োজনীয় যন্ত্রপাতি বহনের জন্য শেরপা ভাড়া করা হয়।

এবারের অভিযানে কামি রিটা পৃথিবীর বিভিন্ন দেশের ২৯ পর্বতারোহীর একটি দলকে নেতৃত্ব দেবেন।

দলটি কখন চূড়ায় পৌঁছবে তা নির্ভর করছে আবহাওয়ার ওপর। সব ঠিক থাকলে ২৯ মে তারা এভারেস্ট চূড়ায় পৌঁছে যাবেন বলে কাঠমান্ডু পোস্টকে জানান কামি রিটা।

এবারের অভিযান সফল হলেও পর্বতের চূড়ায় যাওয়া তিনি চালিয়ে যাবেন বলে জানান কামি রিটা। তার লক্ষ্য হচ্ছে ২৫বার চূড়ায় ওঠা।‘আমি ইতিহাস গড়তে চাই’ বলেন কামি রিটা শেরপা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত