আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শান্তিনিকেতনে শুক্রবার হাসিনা-মোদি-মমতার সাক্ষাৎ

শান্তিনিকেতনে শুক্রবার হাসিনা-মোদি-মমতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে একত্রিত হবেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে যোগ দেবেন তারা।

তিস্তার পানি বণ্টন নিয়ে হাসিনা, মোদি ও মমতার মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে কিনা সেই বিষয়ে কোনো সরকারি বার্তা পাওয়া যায়নি। তবে এই বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতার উদ্দেশ্যে ২৫ মে সকাল ৮টায় ঢাকা ত্যাগ করবেন। একটি ভিভিআইপি ফ্লাইট যোগে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

এরপর সকাল ৯টায় নরেন্দ্র মোদির সঙ্গে হেলিকপ্টারযোগে বীরভূমের বোলপুরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে হাসিনা-মোদিকে স্বাগত জানাবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সবুজকলি সেন।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, বাংলাদেশ-ভারত মৈত্রীর স্মারক হিসেবে বাংলাদেশ ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিকে বাংলাদেশ ও ভারতের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার এবং প্রাসঙ্গিক গবেষণার কেন্দ্র হিসেব গড়ে নেয়া হবে।

শেখ হাসিনার খসড়া সফরসূচি অনুযায়ী, দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবনে মধ্যাহ্নভোজের সময় বৈঠক করবেন। অনুষ্ঠান শেষে মোদি কলকাতায় ফিরে নয়াদিল্লি চলে যাবেন। অন্যদিকে শেখ হাসিনা বিকেলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন শনিবার আসানসোল যাবেন এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে যোগদান এবং ডি-লিট ডিগ্রি গ্রহণ করবেন। সেইসঙ্গে তিনি নেতাজি জাদুঘর পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন। এসময় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে বিদায় জানাবেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত