আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মঙ্গলবার অনুষ্ঠিতব্য ট্রাম্প-কিম বৈঠকের খরচ ২ কোটি ডলার

মঙ্গলবার অনুষ্ঠিতব্য ট্রাম্প-কিম বৈঠকের খরচ ২ কোটি ডলার

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেছেন, ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠকে প্রায় দুই কোটি মার্কিন ডলার ব্যয় হবে। তিনি বলেন, একটি আন্তর্জাতিক উদ্যোগ সফল করতে সিঙ্গাপুর এই অর্থ ব্যয় করছে যা ‘আমাদের সুগভীর আগ্রহের’ জায়গা। তবে মোট অর্থের অর্ধেকটা ব্যয় হবে নিরাপত্তা খাতে। খবর- স্ট্রেইট টাইমসের।

রবিবার সিঙ্গাপুরের এফওয়ান পিট বিল্ডিংয়ে আন্তর্জাতিক মিডিয়া সেন্টার পরিদর্শনের সময় দেশটির গণমাধ্যমকে প্রধানমন্ত্রী লি বলেন, এই সম্মেলনের ব্যাপকতা অনেক, অন্যান্য বিষয় ছাড়াও এর পরিধি, সাংবাদিকের সংখ্যা, নিরাপত্তার মাত্রাই এর কারণ।

তিনি আরও বলেন, এই বৈঠকের গুরুত্ব ও এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এর কারণেই যেকোনও বৈঠকের তুলনায় এটির নিরাপত্তা আরও বেশি দরকার।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সদস্যরা শুধু বৈঠকের ভেন্যুই ঘিরে রাখবে না পাশাপাশি ‘আকাশ, জল, স্থলে যেকোনও ধরনের হামলা ঠেকাতে পুরোপুরি ও গভীর নিরাপত্তার ব্যবস্থা’ করা হয়েছে।

তিনি বলেন, এটা একটা খুব বিশাল প্রক্রিয়া কারণ এটা হাই-প্রোফাইল বৈঠক এবং এখানে কোনও কিছু ভুল হবার মতো সুযোগ নেই।

মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের কাপেল্লা হোটেলে বহু প্রত্যাশিত এই বৈঠকে মিলিত হবেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ঐতিহাসিক এই বৈঠকের সংবাদ সংগ্রহ করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার সাংবাদিক ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী লি বলেন, চাপের মধ্যেও কর্মকর্তারা ভালো কাজ করেছেন। তিনি বলেন, মাত্র দুই সপ্তাহ আগে নিশ্চিত করা হয়েছে যে, বৈঠক সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ ধরনের বৈঠক আয়োজনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া সহজ নয়। বৈঠকের স্থানের ব্যাপারে উভয় পক্ষকেই ঐকমত্যে পৌঁছাতে হয়। এছাড়া এতে উভয় পক্ষের কূটনৈতিক ও রাজনৈতিক চাহিদার ব্যাপারও থাকে।

প্রধানমন্ত্রী লি বলেন, এমতাবস্থায় উভয় পক্ষ যখন আমাদেরকে বৈঠক অনুষ্ঠানের জন্য অনুরোধ জানায়, তখন আমরা না করতে পারিনি। আমাদের এটা করতে হবে...আমরা একটি ভালো কাজ করছি।

এটি সিঙ্গাপুরের জন্য একটি ইতিবাচক দিক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী লি বলেন, এর মাধ্যমে আমাদের প্রচার হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত