আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

আপনি কি সিঙ্গেল ভালোবাসা দিবসেও? জেনে রাখুন কী করবেন!

আপনি কি সিঙ্গেল ভালোবাসা দিবসেও? জেনে রাখুন কী করবেন!

ভালোবাসা দিবস পালন করার জন্য যে সঙ্গী থাকতে হবে এমন কোন কথা নেই। অনেকেই ভাবেন আমি সিংগেল, তাই আমার জন্য কোন ভালোবাসা দিবস নেই। কিন্ত সিঙ্গেল বলে যে ভালোবাসা দিবস পালন করা যাবেন না এমন কোন নিয়ম আছে নাকি? তাই যারা এই বিশেষ দিনটিতে এখনো সিঙ্গেল তাঁদের জন্য রইল কিছু মজার টিপস ভালোবাসা দিবস উদযাপন করার জন্য।

নিজের জন্য শপিং করুন

যেহেতু কোন সঙ্গী নেই তাই কোন ঝামেলাও নেই। উপহার পছন্দও হওয়া না হওয়ার কোন চিন্তা নেই। তাই এই দিনটি উদযাপন করার জন্য নিজের জন্য নিজে শপিং করুন। পছন্দের জিনিসগুলো কিনে নিজেকেই নিজে সাজিয়ে নিন। সেলফি তুলুন আর ফেসবুক তো আছেই।

বাসাতেই সকলের জন্য তৈরি করুন খাবার

অন্য প্রেমিক-প্রেমিকারা বা বিবাহিত দম্পতিরা এই দিনে সঙ্গীকে খুশি করার জন্য রান্না-বান্না নিয়ে ব্যস্ত থাকেন। আপনি ভেবে দেখুন এই ঝামেলা থেকে আপনি কতো দূরে আছেন। তাই সঙ্গী নেই তো কি হয়েছে, পরিবার তো আছে। তাঁদের জন্য রান্না করুন বা বাইরে থেকেও খাবার এনেও এই দিনটিকে উদযাপন করতে পারেন।

টাকার চিন্তা করুন

টাকার চিন্তা করবেন কারণ সিঙ্গেল বলেই আপনার কতোগুলো টাকা বেঁচে গেল। সঙ্গী থাকলে কোন না কোন উপহার তো দিতেই হতো। তখন অনেকগুলো টাকা খরচও হয়ে যেত। তাই সঙ্গীও নেই টাকা খরচ হওয়ার চিন্তাও নেই। তবে পরিবারের মানুষগুলো জন্য এনে দিতে পারেন পছন্দের উপহার।

ভালোবাসা দিবসেও অফিস

অফিসে বসের কাছে নিজেকে প্রমান করতে ভালোবাসা দিবসটিকেও উৎসর্গ করে দিন কারণ আপনি সিঙ্গেল। অন্যদিকে হয়তো আপনার কলিগরা ছুটি নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করছেন আর আপনি সেই ফাঁকে সিঙ্গেল হওয়ার কারণে বসের চোখে হয়ে যাবেন আদর্শ কর্মচারী।

পরিবারের সাথে সারাদিন কাটিয়ে দিন

ভালোবাসা দিবস তো শুধু মাত্র প্রেমিক প্রেমিকার জন্য নয়। এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য আছে পরিবার। তাই এই দিনটি কাটিয়ে দিন বাবা-মা, ভাই-বোনের সাথে। চাইলে ঘুরতেও যেতে পারেন পুরো পরিবারের সাথে।

সিঙ্গেল বলে মন খারাপ নয়

এই দিনে বন্ধুরা তাঁদের সঙ্গী নিয়ে কতো মজা করছে আর আপনি সিঙ্গেল বলে মন খারাপ করে বসে থাকবেন নিজেকে প্রেম করার যোগ্য বলে মনে করবেন, এই সকল চিন্তা নিজের মাথা থেকে দূরে রাখুন। ভাবুন আপনি কতো ভালো আছেন অন্যদের থেকে কারণ কোন চিন্তা নেই সঙ্গীকে নিয়ে, উপহার দেয়া নিয়ে, টাকার চিন্তাতো নেই, নিজেকে নিজে সময় দিতে পারছেন পরিবারকে সময় দিতে পারছেন এইসব ভাবুন দেখবেন ভালো লাগবে। তখন মনে হবে যেমন আছেন খুব ভালো আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত